ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও দীর্ঘদিন ছিলেন যুক্তরাজ্যে। সেই সুবাদে দু’জনের দেখা-সাক্ষাৎ ছিল নিয়মিত। তবে এবার প্রেক্ষাপট ভিন্ন।
তারেক রহমান দেশে ফিরেছেন অতিসম্প্রতি। আর নির্বাচনী তোড়জোড় শুরুর পরপরই দেশে ফিরেন এমএ মালিক। সিলেট-৩ আসনে নির্বাচন করার জন্য দল তাকে মনোনীত করে এবং বড় ব্যবধানে তিনি জয়লাভও করেন।
এরপর রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারম্যানের রাজধানীর বাসায় ছুটে যান এমএ মালিক। দেখা করেন তারেক রহমানের সাথে।
এসময় তাদের মধ্যে কি আলোচনা হয়েছে তা জানা যায়নি। তবে তারেক রহমান নির্বাচনে জয়লাভ করায় এমএ মালিককে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি কুশল বিনিময় করেছেন।
আর এমএ মালিক যে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন সে কথা বলাই বাহুল্য।
Leave a Reply