শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শর্তহীন সংলাপের আহবান যুক্তরাষ্ট্রের

শর্তহীন সংলাপের আহবান যুক্তরাষ্ট্রের

সমসময় ডেস্ক :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ প্রক্রিয়ায় দেখতে চায় যুক্তরাষ্ট্র। দেশটি চায় নির্বাচনের আগে সবগুলো রাজনৈতিক দল শর্তহীন সংলাপে অংশগ্রহণ করুক। বাংলাদেশের একক কোনো রাজনৈতিক দলকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না। নির্বাচন ইস্যুতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কেউ হস্তক্ষেপ করলে ভিসানীতি প্রয়োগ করা হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে সোমবার (১৩ নভেম্বর) বিকালে দেশটির ঢাকাস্থ দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলা হয়। যা আগে একাধিকবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে।
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র স্টিফেন আইবেলি গতকাল ওই বিবৃতিতে জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করতে বাংলাদেশের বড় ৩টি রাজনৈতিক দলের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে রাষ্ট্রদূত পিটার হাস বৈঠক করার অনুমতি চেয়েছেন।
বিবৃতিতে স্টিফেন আইবেলি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ প্রক্রিয়ায় দেখতে চায় যুক্তরাষ্ট্র। সব পক্ষকে নির্বাচন ইস্যুতে সংযম প্রদর্শন এবং সহিংসতা থেকে দূরে থাকতে আহ্বান জানানো হচ্ছে।
বাংলাদেশের একক কোনো রাজনৈতিক দলকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না। সব রাজনৈতিক দলকে শর্তহীন সংলাপে অংশ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র আহ্বান জানাচ্ছে। আসন্ন নির্বাচন ইস্যুতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কেউ ব্যাঘাত ঘটালে যুক্তরাষ্ট্র ভিসানীতি প্রয়োগ করবে।
বাংলাদেশের জন্য গত ২৪ মে নতুন ভিসানীতি করার পর গত ২২ সেপ্টেম্বর ভিসানীতি প্রয়োগ শুরুর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। ভিসানীতি প্রয়োগ শুরুর ঘোষণায় বাংলাদেশের বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তা, ক্ষমতাসীন দল ও বিরোধী দলের সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের কথা বলা হয়। এর দুই দিন পর গত ২৪ সেপ্টেম্বর ওই তালিকায় গণমাধ্যমকে যুক্ত করার ঘোষণা দেন রাষ্ট্রদূত পিটার হাস।
জাতীয় পার্টির কার্যালয়ে পিটার হাস
এদিকে পিটার হাস দুপুরে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মূলত দেশটির মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড লু লিখিত একটি চিঠি নিয়ে এসেছেন। তিনি চিঠিটি আমাদের পার্টির চেয়ারম্যানকে হস্তান্তর করেছেন। পিটার হাস জানিয়েছেন, একই চিঠি বাংলাদেশের ৩টি রাজনৈতিক দলকে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি এই তিনটি দলকে চিঠিটি দেওয়া হয়েছে। চিঠির বিষয় সম্পর্কে সংক্ষেপে বলা যায়, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র ।
সাবেক রাষ্ট্রদূত মো. মাহফুজুর রহমান বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক পক্রিয়ায় শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। যা তারা আগেও বলেছে। এবার তারা নির্বাচনের আগে শর্তহীন সংলাপও চেয়েছে। এসব ঘটনায় সরকার চাপে রয়েছে এবং সামনের দিনে এই চাপ আরও বাড়বে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com