শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
নির্বাচনের তফসিল হতে পারে বুধবার

নির্বাচনের তফসিল হতে পারে বুধবার

সবসময় ডেস্ক :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল হতে পারে বুধবার। নির্বাচন কমিশনের (ইসি) একাধিক নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে চলতি মাসের প্রথমার্ধেই তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

সোমবার (১৩ নভেম্বর) নির্বাচন কমিশন ভবনে এক প্রশ্নের জবাবে কমিশনকে উদ্ধৃত করে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হবে। প্রথমার্ধের দিন যেহেতু সামনে আছে তাই আপনারা অপেক্ষা করুন।’ নভেম্বর মাসের প্রথমার্ধের বাকি আছে আর মাত্র এক দিন। ইসি সচিবের বক্তব্য অনুসারে বুধবার বিকালেই হতে পারে তফসিল ঘোষণা। তবে বৃহস্পতিবারও ঘোষণার একটা সম্ভাবনা আছে বলে জানা গেছে।

তফসিল ঘোষণার দিনকে সামনে রেখে বেশ কয়েকটি তারিখ নিয়ে গুঞ্জন রয়েছে। কেউ বলছে ২৮ ডিসেম্বর সংসদ নির্বাচনের ভোট হবে। আবার কেউ বলছে ৩-৬ জানুয়ারির মধ্যে হবে ভোট। আবার জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট হলে ১৫-২০ নভেম্বরের মধ্যে তফসিল হবে বলছেন অনেকে। তবে ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহ, এ দুটি সপ্তাহের যেকোনো একটিতে ভোটগ্রহণের কথা জানালেও নভেম্বরের প্রথমার্ধে অর্থাৎ ১৫ তারিখের মধ্যে তফসিল ঘোষণার কথাই বারবার বলছে কমিশন। সাধারণত তফসিল ঘোষণার ৪৫ দিনের মধ্যে ভোটগ্রহণ করতে হয়। ১৫ নভেম্বর তফসিল হলে ভোট হবে ৩১ ডিসেম্বর শনিবার। আর জানুয়ারিতে হলে ভোট হবে ১-৮ জানুয়ারির মধ্যে।

সাবেক নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, তফসিলের বিষয়টি হচ্ছে মিনিমাম ৪৪ ক্যালেন্ডার ডে লাগবে। এর নিচে তফসিল ঘোষণা করা যায় না। যেদিন তফসিল হবে ঠিক তার ৪৫ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। তবে ৪৫ দিনের বেশি হতে পারবে; কিন্তু এক দিনও কম হতে পারবে না। চাইলে ৬০ দিনেও ভোট করতে পারে ৯০ দিনেও করতে পারে তাতে কোনো অসুবিধা নেই। বলা আছে, মনোনয়ন বাছাইয়ের জন্য মিনিমাম তিন দিন দিতে হবে। এখানে তিন দিন না দিয়ে সাত দিনও দিতে পারে। প্রচারণার জন্য ১৪ দিন দিতে হবে, এখানে ১৪ দিন না দিয়ে এক মাসও দিতে পারে। সাবেক এ নির্বাচন কমিশনার বলেন, যদি ৫ বা ৬ জানুয়ারি ভোট হয় তা হলে ১৫-২০ নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে। সুতরাং নভেম্বরের প্রথমার্ধে তফসিল হলেও জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট করতে কোনো অসুবিধা নেই। তিনি বলেন, আমরা ৪৬ দিনে ভোট করেছি। সংসদীয় আসনের অনেক উপনির্বাচন আমরা ৫১ দিনেও দিয়েছি। অতীতের অন্য জাতীয় সাধারণ নির্বাচনগুলোও ৪৫-৫০ দিনের মধ্যেই করা হয়েছে।

সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী বলেন, তফসিলের ৪৫ দিনের মধ্যে ভোট করতে হয়। এটি ৬০ দিনেও হতে পারে। এখন বিষয় হলো ৪৫ দিন বা ৬০ দিনকে কীভাবে ভাগ করবে, কোন জায়গায় বাড়তি সময় দেবে, প্রতিটি অ্যাক্টিভিটিজের জন্য একটা টাইম ধরা হয়। আমরা যেটা দেখেছি, মাত্র তিন দিনে আমাদের আপিল সম্পন্ন করতে হয়। এটা খুব বেশি প্রেশার হয়ে যায়। এ জায়গায় সময় বাড়িয়ে দিলে ভালো হয়। অন্যান্য জায়গায় সময় বাড়তে পারে। ১৫ নভেম্বরের মধ্যে তফসিল হলে জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট হতে কোনো সমস্যা নেই। একটু সময় বাড়লে কাজটা কমফোর্ট করা যাবে। তিনি বলেন, সবচেয়ে ভালো হতো সব দল যদি নির্বাচনে আসত। আমি মনে করি, আমাদের দেশের স্বার্থে, নির্বাচনি পরিবেশের স্বার্থে একটা রাজনৈতিক সমঝোতা প্রয়োজন। বিএনপি ও তার সমমনা দলগুলো যদি নির্বাচনে না আসে তা হলে তাদের ভোটাররা কিন্তু ভোট দিতে চাইবে না। তাতে টার্নওভারটা কম হবে এবং এতে নির্বাচনি পরিবেশ কিন্তু নষ্ট হয়ে যাবে।

স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ বলেন, পার্লামেন্টের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ভোট করতে হবে। সংবিধানের ১২৩ অনুচ্ছেদের দফা-৩-এ (সংসদ-সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হইবে) বলা হয়েছে, (ক) মেয়াদ-অবসানের কারণে সংসদ ভেঙে যাওয়ার ক্ষেত্রে ভেঙে যাওয়ার পূর্ববর্তী নব্বই দিনের মধ্যে এবং (খ) মেয়াদ-অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভেঙে যাওয়ার ক্ষেত্রে ভেঙে যাওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে হবে। তবে শর্ত থাকে যে, এই দফার (ক) উপ-দফা অনুযায়ী অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিরা, উপ-দফায় উল্লিখিত মেয়াদ সমাপ্ত না হওয়া পর্যন্ত, সংসদ সদস্য হিসেবে কার্যভার গ্রহণ করবেন না। নির্বাচনকালীন এই ৯০ দিনে সংসদ অধিবেশন বসার বাধ্যবাধকতাও নেই।

২০১৮ সালের ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশন বসে ৩০ জানুয়ারি। সেই হিসাবে চলতি সংসদের মেয়াদ শেষ হবে ২৯ জানুয়ারি। গত ২ নভেম্বর শেষ হয়েছে একাদশ সংসদের ২৫তম অধিবেশন। আর ১ নভেম্বর থেকে শুরু হয়েছে সংসদ নির্বাচনের ক্ষণগণনা। ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার কথা জানিয়েছে ইসি।

এর আগে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের জানান, ১ নভেম্বর থেকে ৯০ দিনের শুরু হয়েছে। তবে কমিশনের মূল কাজ শুরু হবে তফসিল ঘোষণার পর। ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটের তারিখ রেখে নভেম্বরের প্রথমার্ধে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিয়েছে ইসি।

সআ/ডিএস

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com