সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে কঠোর নিরাপত্তা, মাঠে এসএমপির ১২০০ সদস্য সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে ফ তা র অর্ধশত দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সিলেটে বাসায় গিয়ে পে/টা/নো ছাত্রলীগ নেতাকে গ্রে প্তা রের আশ্বাস এমপি লুনার নারীদের গোসলের ভিডিও ধারণ, সংঘর্ষে আহত অর্ধশত দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : জোনায়েদ সাকি চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততা, ২৪০ নগরিকের সম্পত্তি জব্দ করল ইরান মঙ্গলবার সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল র‌্যাবের কব্জায় মোল্যা, সিলেটে উদ্ধার কলেজ ছাত্রী শাবিতে নারী শিক্ষার্থীকে উ/ত্ত্য/ক্ত, বহিরাগত আ ট ক সিলেটের সেই মাদ্রাসা শিক্ষকের অ*প*কর্মে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারে সিলেটে চারজনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি শতাধিক মৌলভীবাজারে ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ৩ শাবিতে ৭৯ কোটি টাকার দুই ভবনে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ MOTM পুরস্কার ডেভিড রায়াকে দিয়ে দিলেন ব্রুনো! নতুন ব্র্যান্ড এমবাপ্পের গোল উদযাপন! ডিসেম্বরেই মিমির সুখবর! এমবাপ্পের জোড়া গোলে বড় জয় রিয়াল মাদ্রিদের অগোছালো এক নগরে বাস শাঁখের করাত অটোরিকশা, ২ বছরেই লাগামছাড়া যে শহর শুধু জায়গা নয়, অভ্যাসও ফুটপাথ দখলে মানুষ সড়কে সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার
সিলেটের সেই মাদ্রাসা শিক্ষকের অ*প*কর্মে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারে

সিলেটের সেই মাদ্রাসা শিক্ষকের অ*প*কর্মে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারে

সিলেট শহরতলীর খাদিমপাড়া ইউনিয়নের পীরেরবাজারে অবস্থান ‘জামেয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার’। এলাকার লোকজন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আবাসিক মাদ্রাসাটিতে তাদের শিশুসন্তানদের পড়তে দিতেন। কিন্তু সেখানে শিশুদের সাথে মাদ্রাসার মুহতামিম যে বিভৎস আচরণ করতেন তা কারও জানা ছিল না। ভয় দেখিয়ে দিনের পর দিন শিশুদের পাশবিক নির্যাতন চালিয়ে যেতেন মুহতামিম ফয়জুল হক।

শেষ পর্যন্ত নির্যাতনের ঘটনা ফাঁস হলে পুলিশ তাকে গ্রেফতার করে। আদালতে তিনি শিশুশিক্ষার্থীদের বলাৎকালের কথা স্বীকারও করেছেন। মুহতামিমকে গ্রেফতারের পর মাদ্রাসায় তালা দিয়ে পালিয়েছেন সকল শিক্ষক। ফলে শিক্ষার্থীদের শিক্ষাজীবনও পড়েছে অনিশ্চয়তায়। চারদিন ধরে মাদ্রাসাটির তালা খুলতে আসছেন না কোন শিক্ষক।

স্থানীয়রা জানান, কয়েক দিন আগে মাদ্রাসা থেকে এক অভিভাবককে ফোনে জানানো হয় তার ছেলের স্তন দিয়ে পুঁজ পড়ছে, ডাক্তার দেখাতে হবে। শিশুটিকে ডাক্তারে নিয়ে গেলে জানানো হয় স্তনে দাঁতের কামড়ে ইনফেকশন হয়েছে। এরপর শিশুটি কিছুটা সুস্থ হলে তাকে মাদ্রাসায় যেতে বললে সে কান্নাকাটি শুরু করে। পরিবারের চাপে শিশুটি মুহতামিমের পাশবিক নির্যাতনের কথা জানায়।

ওই শিশুর বাবা জানান, ছেলের মুখে ভয়ঙ্কর নির্যাতনের কথা শুনে তিনি এলাকার লোকজন নিয়ে ৯ সেপ্টেম্বর মাদ্রাসায় যান। এসময় আরেক শিশু মুহতামিম কর্তৃক বলাৎকারের কথা জানায়। মাদ্রাসার শিশুরা জানায়, প্রতিরাতেই মুহতামিম ১/২ জনকে তার রুমে ডেকে নিয়ে অপকর্ম করতেন। বিষয়টি থানাপুলিশে গড়ালে ওই রাতেই মুহতামিম ফয়জুল হককে আটক করে পুলিশ। পরদিন তাকে আদালতে সোর্পদ করা হলে তিনি বলাৎকারের কথা স্বীকার করে জবানবন্দি দেন।

মুহতামিমকে আটকের পর মাদ্রাসায় তালা দিয়ে সকল শিক্ষক পালিয়ে যান। ছাত্ররাও বাধ্য হয়ে বাড়ি চলে আসে। মুহতামিমের অপকর্মের কারণে মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের ভবিষ্যত পড়েছে অন্ধকারে। মাদ্রাসাটি পুণরায় চালু হলেও শিশুদেরকে সেখানে পড়তে দেওয়া কতটুকু নিরাপদ হবে সেটিও ভাবছেন অভিভাবকরা।

স্থানীয় খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ জানান, মাদ্রাসায় প্রায় অর্ধশত শিক্ষার্থী ছিল। শিক্ষক ছিলেন ৬ জন। মাদ্রাসার ভেতরে যে এতো অপকর্ম চলতো তা কেউ জানতো না। মাদ্রাসাটি পুণরায় খুলবে কি-না তাও অনিশ্চিত। কারণ মাদ্রাসায় যে শিশু নিপিড়ণকারী আর কোন শিক্ষক নেই সেটিও নিশ্চিত নয়। সবমিলিয়ে শিক্ষার্থীরা পড়েছেন বিপাকে।

হযরত শাহপরাণ (রহ.) থানার ওসি মো. ফেরদৌস আহমদ জানান, শিশু নিপিড়নের ঘটনায় আর কোন শিক্ষক জড়িত কি-না সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com