মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
আমি বিয়েটা করতে চাই না, কেন বলেছিলেন অর্চিতা স্পর্শিয়া ইতালিকে হারিয়ে সুপার এইটে ইংল্যান্ড ইউক্রেনযুদ্ধে নিহত উত্তর কোরিয়ার সেনাদের পরিবারকে বাড়ি দিলেন কিম জং-উন ২০২৬ এর রমজান কবে শুরু এবং চাঁদ কীভাবে দেখা হয়? জিয়া-খালেদা-তারেকের মতো একই পরিবারে তিন সরকার প্রধান ছিলেন যারা সিলেটে টিসিবির পণ্য বিক্রি যেদিন, মিলবে ৫ পণ্য নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা করব : জামায়াত আমির নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি মঙ্গলবার বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত সিলেট অনলাইন প্রেসক্লাবের নির্বচন সম্পন্ন বঙ্গবীর ওসমানীর ৪১তম মৃ ত্যু বার্ষিকী পালিত সিলেটের যেসব এলাকায় মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না বিএনপির ভূমিধস বিজয়ে ১৪নং ওয়ার্ডে শুকরানা দোয়া মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচন সম্পন্ন, ওসি সফিকুল ইসলামের নেতৃত্বে নজির স্থাপন দেশ ছেড়ে পালানোর সময় গ্রেপ্তার ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গুরুতর অসুস্থ ইমরান খান বিপর্যয়ে’ ইসরায়েলের তেল আবিব নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান তারেক রহমানকে কাতারের প্রধানমন্ত্রীর অভিনন্দন উপদেষ্টারা পতাকাবাহী গাড়িতে শপথ অনুষ্ঠানে যাবেন, ফিরবেন পতাকা ছাড়া সিলেটে বক্তব্য দেওয়ায় চাকুরিচ্যুত ইমাম! নির্বাচনে জয়ী হয়ে তারেক রহমানের সাথে দেখা করলেন এমএ মালিক তাহেরীর নির্বাচনি ফলাফল নিয়ে মামলা করার ঘোষণা মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানীর মৃত্যুবার্ষিকী আজ ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াত এমপিরা সিলেটে বঙ্গবীর ওসমানীর মৃ ত্যু বার্ষিকী পালন সংসদে সিলেটের নতুন মুখ সড়কে প্রাণ গেল শিক্ষার্থীর
বিপর্যয়ে’ ইসরায়েলের তেল আবিব

বিপর্যয়ে’ ইসরায়েলের তেল আবিব

ভয়াবহ বিপর্যয়ের’ মুখে পড়েছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর তেল আবিব। ভয়াবহ রকমের দূষণ পরিলক্ষিত হচ্ছে শহরটির বাতাসে। যেখানে বায়ুমান স্কোর ৩০১-এর বেশি হলেই তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়, সেখানে হঠাৎ তেল আবিবের বায়ুমান স্কোর উঠে গেছে ৯০০-এরও ওপরে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটে সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান বিষয় ওয়েবসাইট আইকিউএয়ারের আপডেটে শহরটির বায়ুমান স্কোর ছিল ৯১২।
দূষণের ক্ষেত্রে ঘরের বাইরে বের হওয়া খুবই বিপজ্জনক। অতি প্রয়োজনে বাইরে বের হতে হলে আবশ্যিকভাবে মাস্ক পরতে পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বাইরের দূষণ থেকে বাঁচতে জানালা বন্ধ রাখাও বাধ্যতামূলক হয়ে যায়।
সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় উপরের দিকে আছে বাংলাদেশের রাজধানী ঢাকাও। সবশেষ আপডেট অনুযায়ী, শহরটির স্কোর ২৫৮, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত।
বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ দ্বিতীয় স্থানে রয়েছে সেনেগালের ডাকার; স্কোর ৪৪৫। এরপর তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর; স্কোর ২৭২। আর পঞ্চম স্থানে আছে মিশরের কায়রো, যার স্কোর ২২৮।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।
আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
সংবাদটি শেয়ার করুন :

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com