বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কোম্পানীগঞ্জে হাজী আব্দুস সালাম অটো ব্রিকসে দোয়া মাহফিল অনুষ্ঠিত কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যাকান্ডের সাথে জড়িত ৩জন আটক! নিহতের দাফন সম্পন্ন গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ সিলেটে স্কুলছাত্রী উদ্ধার, গ্রে প্তা র ছাব্বির রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা, ২৫৫ ইউরো জরিমানা ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ এআই ভিডিও নিয়ে ক্ষুব্ধ পরীমণি, বললেন ‘সোচ্চার হওয়া জরুরি’ ওটিটিতে ‘আইসক্রিম’ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ২৬ অক্টোবর জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী তথ্য না জানানোর কারণ জানতে সৌদিকে ফের চিঠি ‘সরকারের বার্তা এখানে অনেকটাই স্পষ্ট’, ইশরাকের পদত্যাগ প্রসঙ্গে মাহদী আমিন মসজিদে নববীতে এক মাসে ২ কোটির বেশি মুসল্লি-দর্শনার্থী ইতালিতেও বিক্ষোভ-সহিংসতা, মিলানে ৫০০ সেনা মোতায়েনের প্রস্তুতি সুদানে ধারাবাহিক ড্রোন হামলায় নিহত ১৬০ জনের বেশি কানাইঘাটে পূর্ব বিরোধের জের ধরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা গোয়াইনঘাটের১৩ নং বিছনাকান্দি ইউনিয়নে ঝারিখাল বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে বরাদ্দ চান এলাকাবাসী কোম্পানীগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী আশিক মিয়া ভোটের মাঠে চুনারুঘাটে বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক ৫ জনের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে: ডিআইজি জাহাঙ্গীর সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী: প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে দ্বিতীয়বারের মতো হলো কুমারী পূজা, ভক্তদের ঢল মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের জাফলং থেকে ছেড়ে আসা বাসে যা পেল পুলিশ এক পরিবর্তন নিয়ে ঢাকায় উইন্ডিজ রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর উদ্যোগের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর গুলিতে আহত টাইগার শ্রফ, ব্যান্ডেজ ও ড্রেসিং করা প্রথম ছবি প্রকাশ্যে আমি মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত : ইশরাক একদিনে গ্রেফতার ২ হাজার ৩৯৭, আহত প্রায় এক হাজার পুলিশ
নতুন করে ফ্রান্সে শুরু হল এপস্টেইন ফাইল তদন্ত

নতুন করে ফ্রান্সে শুরু হল এপস্টেইন ফাইল তদন্ত

জেফরি এপস্টেইন মামলার রেশ ধরে ফ্রান্সে নতুন করে তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ

 

সম্প্রতি এপস্টেইন সংক্রান্ত অপ্রকাশিত গোপন নথিগুলো জনসমক্ষে আসার পর সেখানে নতুন কিছু চাঞ্চল্যকর তথ্য মিলেছে, যার ভিত্তিতে ফরাসি প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে।

 

 

মূলত এই নথিপত্রগুলোতে এমন কিছু ফরাসি নাগরিক ও প্রভাবশালী ব্যক্তিদের নাম উঠে এসেছে, যারা এপস্টেইনের যৌন পাচার চক্র বা তার অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। ফোর্বসের এক প্রতিবেদন তথ্য, ফরাসি প্রসিকিউটররা এখন খতিয়ে দেখছেন যে ফ্রান্সের মাটিতে কোনো অপ্রাপ্তবয়স্কের ওপর যৌন নির্যাতন বা পাচারের ঘটনা ঘটেছিল কি না।

 

 

এর আগেও ২০১৯ সালে এপস্টেইনের মৃত্যুর পর ফ্রান্সে একটি তদন্ত শুরু হয়েছিল, বিশেষ করে তার ঘনিষ্ঠ সহযোগী জঁ-লুক ব্রুনেলের কর্মকাণ্ডকে কেন্দ্র করে। ব্রুয়েল নিজেও কারাগারে থাকা অবস্থায় মারা যান। তবে নতুন করে প্রকাশিত এই ফাইলগুলো তদন্তের মোড় ঘুরিয়ে দিয়েছে।

 

 

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, এই নথিগুলোতে নতুন ভুক্তভোগী এবং সম্ভাব্য অপরাধীদের সম্পর্কে সুনির্দিষ্ট ইঙ্গিত রয়েছে, যা আগে অজানা ছিল। ফলে ফরাসি আইন প্রয়োগকারী সংস্থাগুলো এখন আন্তর্জাতিক স্তরে সমন্বয় করে এই অপরাধ চক্রের শেকড় উপড়ে ফেলতে কাজ শুরু করেছে।

 

 

এই তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে প্যারিসে এপস্টেইনের মালিকানাধীন বিলাস বহুল অ্যাপার্টমেন্ট এবং সেখানে হওয়া বিভিন্ন গোপন আয়োজন। ভুক্তভোগীদের জবানবন্দি এবং নতুন নথির তথ্যগুলো মিলিয়ে দেখে দায়ীদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স সরকার।

 

 

এপস্টেইন মারা গেলেও তার অপরাধের জালে আটকে থাকা রাঘববোয়ালদের মুখোশ উন্মোচন করতেই এই নতুন তদন্তের পরিধি বাড়ানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com