কানাইঘাট প্রতিনিধিঃ
কানাইঘাটে কোদাল হাতে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে মাটে নেমেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কানাইঘাট বাজার থেকে তিনি এ অভিযানের সূচনা করেন।
পরিচ্ছন্ন অভিযানে ময়লার স্তুপ পরিষ্কার করে নিজ হাতে লাগালেন ফুলের গাছ। জানা যায় প্রধানমন্ত্রীর অনুশাসন মোতাবেক ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে কানাইঘাট পৌরসভার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
চলবে ৩ মাসব্যাপী এ কর্মসূচী। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) তাপস চক্রবর্তী তুষার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, পৌরসভার কর্মকর্তা, কর্মচারী। প্রথমে পৌর শহরের উত্তর বাজারের ওয়ালটন প্লাজার সামনে রাস্তার পাশে দীর্ঘদিন ধরে পড়ে থাকা আবর্জনার স্তুপ সরানো সহ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেন পরিচ্ছন্নকর্মীরা।
দুপুর থেকে বাজারে কাঁচা বাজার সহ বিভিন্ন স্থানে জমানো ময়লার স্তুপ অপসারন কাজে উপস্থিত থেকে তদারকি করেন, নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস। পরে কাঁচাবাজারের ময়লা-আবর্জনা অপসারন করে সেখানে ফুলের গাছের চারাও রোপন করেন তিনি।
এ সময় নির্বাহী কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানান, মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন মোতাবেক ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতার ৩ মাস ব্যাপী কর্মসূচি হিসেবে কানাইঘাট পৌরসভার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এটি অব্যাহত থাকে। পাশাপাশি উপজেলার ৯টি ইউনিয়নের জনপ্রতিনিধি ও হাট-বাজারগুলোর ব্যবস্থা ও বণিক সমিতির মাধ্যমে এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলবে।
তিনি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠন, রাজনৈতিক দল সহ সবাইকে এগিয়ে আসার আহবান জানান এবং কানাইঘাট পৌর শহর সহ অন্যান্য হাটবাজারগুলোর পরিবেশ সুন্দর রাখতে ব্যবসায়ীদের নিজ নিজ উদ্যোগে নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলা সহ সবাইকে যার যার বাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহŸান জানান।