সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
মৌলভীবাজারে ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ৩ শাবিতে ৭৯ কোটি টাকার দুই ভবনে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ MOTM পুরস্কার ডেভিড রায়াকে দিয়ে দিলেন ব্রুনো! নতুন ব্র্যান্ড এমবাপ্পের গোল উদযাপন! ডিসেম্বরেই মিমির সুখবর! এমবাপ্পের জোড়া গোলে বড় জয় রিয়াল মাদ্রিদের অগোছালো এক নগরে বাস শাঁখের করাত অটোরিকশা, ২ বছরেই লাগামছাড়া যে শহর শুধু জায়গা নয়, অভ্যাসও ফুটপাথ দখলে মানুষ সড়কে সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর
যারা দেশের স্বাধীনতা চায়নি তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: মন্ত্রী আরিফ

যারা দেশের স্বাধীনতা চায়নি তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: মন্ত্রী আরিফ

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, যারা অতীতে দেশের স্বাধীনতা ও র্সার্বভৌমত্ব চায়নি তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তবে দেশের জনগণ তা করতে দিবে না।

তিনি মঙ্গলবার সিলেট নগরীর ব্লু বার্ড স্কুল প্রাঙ্গণে সাংস্কৃতিক সংগঠন শ্রুতি আয়োজিত বর্ষবরণ উৎসবে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ব্যক্তিগত উদ্যোগ ও সীমিত সম্পদ দিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে। কিন্তু প্রয়োজনীয় লজিস্টিক সহায়তার অভাবে এ অঞ্চলের সাংস্কৃতিক অঙ্গন দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পিছিয়ে রয়েছে।

 

তিনি আরো বলেন, জনগনের কাছে সব পরিষ্কার এই নতুন নিরঙ্কুশ নির্বাচিত একটি সরকারের কার্যক্রমকে যারা অতীতেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা মানে দেখে নাই, তাদের হয়তো চিন্তাধারার মধ্যে একটা ব্যতিক্রম থাকতে পারে। কিন্তু দেশ সামনের দিকে এগিয়ে যাবে, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে দেশ সামনের দিকে এগিয়ে যাবে এবং আমার বিশ্বাস এই জনগণের এই যে রায়, নিরঙ্কুশ রায়কে কেউই পদদলিত করতে পারবে না এবং যত ধরনেরই হোক, জনগণ এখন সজাগ আছে।

 

তিনি নববর্ষের এ শুভক্ষণে সকলকে অতীতের ভুলত্রুটি পরিহার করে ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের পথে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ এবং এ অঞ্চলের মানুষও সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এই সম্প্রীতি আরও সুদৃঢ় ও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

শেষে তিনি সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com