শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য

কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য


কাতারে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা–২০২৬-এ সিলেটের দুই কৃতি হাফেজ বাংলাদেশের জন্য গৌরবজনক সাফল্য অর্জন করেছেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন সিলেটের আল মা-হাদুল আরাবী আল আলামী মাদিনাতুল সালাম-এর কৃতী শিক্ষার্থী কামরুজ্জামান এবং দ্বিতীয় স্থান অর্জন করেছেন রহীমিয়া হিফজুল কুরআন একাডেমির কৃতী শিক্ষার্থী হাফেজ নাজমুস সাকিব।

আন্তর্জাতিক অঙ্গনে সিলেটের দুই হাফেজের এই অসাধারণ সাফল্যে তাঁদের পরিবার, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।

দ্বিতীয় স্থান অর্জনকারী হাফেজ নাজমুস সাকিবকে শুক্রবার সকাল ৭টা ৩০ মিনিটে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শিক্ষক, আলেম-ওলামা, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফেজ নাজমুস সাকিবের শিক্ষক মুসলেহ উদ্দীন দিরাই, পরিচালক, লালমাটিয়া মাদ্রাসা; হাফিজ মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা মুহিবুর রহমান, ক্বারী মাওলানা আব্দুল বাসিতসহ আরও অনেকে।

উল্লেখ্য, হাফেজ নাজমুস সাকিবের শিক্ষক ও রহীমিয়া হিফজুল কুরআন একাডেমির পরিচালক হাফিজ মাওলানা মিছবাহুজ্জামান বর্তমানে পবিত্র উমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন।

শিক্ষার্থীর এই আন্তর্জাতিক সাফল্যে আনন্দ প্রকাশ করে তিনি সবার কাছে তাঁর শিক্ষার্থী হাফেজ নাজমুস সাকিব এবং সংশ্লিষ্ট সবার জন্য দোয়া কামনা করেছেন। একই সঙ্গে তাঁর নিজের উমরাহ কবুল এবং সুস্থতা ও কল্যাণের জন্যও সবার কাছে দোয়া চেয়েছেন।

সিলেটের দুই কৃতি হাফেজের এই সাফল্য কুরআন হিফজের ক্ষেত্রে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের সক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁদের অর্জন ভবিষ্যতে আরও শিক্ষার্থীকে পবিত্র কুরআন হিফজ ও কুরআনিক শিক্ষায় অনুপ্রাণিত করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ দুই কৃতি হাফেজের ইলম, আমল ও ভবিষ্যৎ জীবনকে বরকতময় করুন এবং তাঁদের কুরআনের খেদমতে কবুল করুন। হাফিজ মাওলানা মিছবাহুজ্জামানের উমরাহ কবুল করুন। আমিন। প্রেস বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com