সিলেটে ছিনতাইকারীদের বিরুদ্ধে চিরুনি অভিযানে নেমেছে র্যাব-৯। ছিনতাইকারী অভিযোগে এক রাতেই গ্রেপ্তার করা হয়েছে ১৬ জনকে।
মঙ্গলবার র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে সোমবার মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ১৬ জন গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্যের সদস্য বলে স্বীকার করে। তারা জানান, সাধারণ পথচারী ও বিভিন্ন কম গতির যানবাহনের যাত্রীদের টার্গেট করে অপেক্ষাকৃত কম জনবহুল এলাকায় দেশীয় ধারালো অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করে থাকে।এরা শহরের বিভিন্ন পাড়া মহল্লায় সাধারণ ব্যক্তিদের ন্যায় ওঁৎ পেতে থাকে এবং ছিনতাই শেষে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রিমন আহমদ (৩৬), সাবুল আহমদ (২৫), মো. ইমন আহমদ (৩০), মো. নুরুল ইসলাম শুভ (২০), শিহাব আহমেদ ওরফে জগলু (৩৯), জাবেদ ওরফে নেইমার (২৪), রাজু ইসলাম শফিক (২২), মো. আলাল হোসেন (২৩), দিব্য সরকার (২২), রিপন মিয়া (৩২), রিয়াজ আহমদ (২২), বাবলু আহমদ (২৮), মো. মইনুল ইসলাম (৩৮), সুমন (২৫), সুহেল আহমদ (২১), ও জাকির হোসেন (২৭)।
র্যাব জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
Leave a Reply