বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি-সমাবেশ সিলেটে গ্রেপ্তার ছাত্রলীগের দুই নেতাকে আদালতে সোপর্দ কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা! চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত হত্যা বন্ধে আলোচনা কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কানাইঘটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৩ গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা মামলায় ২ আসামি কারাগারে গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা ৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক সিলেটের লামাপাড়া থেকে আ ট ক ২ সিলেটে যুবদল নেতা বদরুল হ ত্যা মা ম লা র দুই আসামি কারাগারে হাজী জহির বখত’র মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত : হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র যাত্রা শুরু রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার সরকারি গাছ কাটার অভিযোগে একব্যক্তির জেল জরিমানা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি সিলেটে ২৯ অক্টোবর প্রকৌশলীদের সংগঠন AEB-এর সভা পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর নদীর ভাঙন থেকে দেওয়ান বাজার জামে মসজিদ রক্ষায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের অনুদান শাহজালালের মাজার: পঞ্চম দফার গণনায় মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা
বিশ্বনাথে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিশ্বনাথে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

সিলেটের বিশ্বনাথে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধশতাধিক আহত হয়েছে।

 

রোববার (৮ মার্চ) রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের দশপাইকা ও আনরপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

 

জানা যায়, রোববার (৮ মার্চ) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত সংঘর্ষে স্কুলছাত্রসহ আহত হয়েছে প্রায় অর্ধশতাধিক। উভয় পক্ষের আহতরা প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। আর গুরুতর আহত কয়েকজনকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে উভয় পক্ষের লোকজন জানিয়েছে।

 

 

 

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ছাত্রদল নেতার বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

 

দশপাইকা গ্রামের পক্ষে আহতরা হলেন, নিজাম উদ্দিন (৫৩) জুবেল মিয়া (২৮), খালেদ খান (৪৩), শানুর আলী (৪৯), বাকপ্রতিবন্ধী মাসুক মিয়া (৫১), জামাল মিয়া (৩৫), কামাল মিয়া (৩৭), চাঁদ উদ্দিন (৪৩), শাহিন খান (৪৫) ও আব্দুল আলিম (৩০)।

 

 

অন্যদিকে আনরপুর গ্রামের পক্ষে আহতরা হলেন, সেলিম মিয়া (৪১), সাইদুর রহমান (৪২), আব্দুল মালিক (৪৬), স্কুলছাত্র ফয়েজ আহমদ (১৩), মান্না মিয়া (৩৪), আরকুম আলী (৪৩) ও আফজল মিয়া (২৭)। এছাড়াও রাতের ইটপাটকেলে উভয় গ্রামবাসীর মধ্যে প্রায় ৩০ জন আহত হয়েছে।

 

 

দশপাইকা গ্রামের আব্দুল হামিদ খান সুমেদ (৪২) জানান, স্থানীয় চেয়ারম্যান আরব খান ও থানার দারোগা জহিরুল ইসলাম বিষয়টি আপোষে দেখার প্রস্তাব দিয়েছেন। ফলে আমাদের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।

 

 

আনরপুর গ্রামের জয়নাল আবেদীন বলেন, সংঘর্ষের ঘটনায় আমাদের গ্রামের বেশ কয়েকজন আহত হয়েছে। তবে এখন পর্যন্ত আমাদের পক্ষ থেকে মামলা করার কোনো পদক্ষেপ নেইনি।

 

 

বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান কালবেলাকে বলেন, দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com