বুধবার, ২২ Jul ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
এসএমপিতে নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম সুনামগঞ্জে বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল, সুরমার পানি বিপদসীমায় হরমুজে নতুন বিস্ফোরণ, টানা ১০ম রাত পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান মৌলভীবাজারে জীবনের ঝুঁকি নিয়ে টিলায় বসবাস হুমায়ূন আহমেদের স্মৃতির কাছে… সকালে নাশতা না খাওয়ার অভ্যাস নারীদের যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ লিটনের বিরুদ্ধে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শাকিব ফারিয়ার নতুন মিশন সিলেটে এক দিনে ডেঙ্গু শনাক্ত পাঁচজনের, হাসপাতালে ভর্তি ৬ এমপি কামরুলের উদ্যোগে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে নৌকা বিতরণ হজযাত্রীদের বিমান ভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনার মাঝেই বিশ্ববাজারে কমল তেলের দাম কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প আর্জেন্টিনা গোল খাওয়ার পর খুশিতে মাটিতে লুটিয়ে পড়েন ব্রাজিল তারকা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৪ বার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে ব্রাজিল মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর, কেমন আছেন শিক্ষার্থী-শিক্ষকরা রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেটে জামায়াতের প্রছার মিছিল হামহামে আ ট কে পড়া শিক্ষার্থীদের উদ্ধার সিলেটের সেইফওয়ে হাসপাতাল সিলগালা রুবেল আহমদের পিতৃবিয়োগে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক সিলেটে যে মা*ম*লা*য় কাউন্সিলর জাহাঙ্গীরের ভাতিজা কা রা গা রে আটকে গেল বিয়ে এখন কি করবেন পরীমনি! বিজিবিকে আরো পেশাদার ও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে সিলেটে নদ-নদীর পানি বাড়ছে মৌলভীবাজারের বন্যায় প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি, পুনর্বাসনের দাবি ক্ষতিগ্রস্তদের সিলেটে ৬ ঘন্টায় পুলিশের জালে অর্ধশত সিলেটে টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

কানাইঘাটে ফসলি জমির মাটি কাটার মহোৎসব

কানাইঘাটে ফসলি জমির মাটি কাটার মহোৎসব

সবসময় ডেস্ক :::সিলেটের কানাইঘাটে নির্বিচারে আবাদি জমির টপলেভেলের মাটি কাটার মহোৎসব চলছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি চক্র আইনের তোয়াক্কা না করে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ফসলি জমি থেকে নির্বিচারে মাটি কাটাচ্ছে। এতে কৃষিজমি কমে যাওয়ার পাশাপাশি পরিবেশ ও সড়ক অবকাঠামোও হুমকির মুখে পডছে।

 

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক শ এক্সকাভেটর (ভেকু) ও ফেলুডার দিয়ে ফসলি জমি থেকে মাটি কেটে সরানো হচ্ছে। পৌরসভাসহ উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন এলাকার জমি থেকে মাটি কেটে তুলে পরে এসব মাটি ডাম্প ট্রাক ও ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন বসতবাড়ি, রাস্তা-ঘাট ও পুকুর ভরাটে সরবরাহ করা হচ্ছে।

 

 

 

 

বিশেষজ্ঞদের মতে, কৃষিজমির টপসয়েল বা উপরিভাগের মাটি কেটে নেওয়ায় জমির উর্বরতা কমে যায়। এতে ভবিষ্যতে ফসল উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে বলে আশঙ্কা বাডছে।

 

 

 

স্থানীয় বাসিন্দারা জানান, মাটি পরিবহনে শত শত ভারী ট্রাক ও ট্রাক্টর চলাচল করায় গ্রামীণ সরু পাকা সড়ক ভেঙে পড়ছে এবং কাঁচা রাস্তা দেবে র্গত তৈরি হতে দেখা যাচ্ছে। এতে উপজেলার বিভিন্ন সড়ক যোগাযোগ ব্যবস্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

 

 

 

 

নির্বিচারে মাটি কাটা ও পরিবহনের কারণে আশপাশের বসতবাড়ি ও সরকারি স্থাপনাও ঝুঁকিতে পড়ছে। একই সঙ্গে ধুলাবালিতে পরিবেশ দূষণ বাড়ছে। এ ছাড়া মাটি বহনকারী ট্রাক ও ট্রাক্টরের বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি মাটি বহনকারী একটি ট্রাক্টরের চাপায় এক স্কুলশিক্ষার্থীর মৃত্যুর ঘটনাও ঘটেছে।

 

 

 

 

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি মাটি ব্যবসায়ী চক্র রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। এসব মাটি কাটার কাজে দেশের বিভিন্ন এলাকা থেকে এক্সকাভেটর ও ফেলুডার ভাড়া করে আনা হচ্ছে।

 

 

 

সম্প্রতি উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নে মাটি কাটার প্রতিবাদে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন একটি ফেলুডার পুড়িয়ে দেন।

 

 

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান শাকিল বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী কৃষিজমির টপসয়েল কাটা দণ্ডনীয় অপরাধ। এ অপরাধে দুই বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। তিনি বলেন, জমির শ্রেণি পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন এবং গ্রামীণ সরু সড়কে ডাম্প ট্রাক চলাচলও নিষিদ্ধ।

 

 

 

তিনি আরও জানান, ইতিমধ্যে কয়েকটি অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com