শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটের গাছবাড়িতে মিছিলকারী ছাত্রলীগকর্মী গ্রেফতার সিলেটে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ-ছাত্রলীগের ১২ নেতাকর্মী আটক সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের এক যুগ পূর্তি উৎসব উদযাপন সাংবাদিকের ওপর হামলা: সাদাপাথর লুটের প্রধান আসামি শুক্কুর কারাগারে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্যদিয়ে কানাইঘাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র যাত্রা শুরু গাছবাড়িতে ছাত্রলীগের ঝটিকা মিছিল সিলেট জেলা ও মহানগর জামায়াতের আমির পদে পুনর্নির্বাচিত হাবিব-ফখরুল মৌলভীবাজারে প্রতিপক্ষকে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা, গ্রেফতার ১ হবিগঞ্জে পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরি প্রেমের প্রস্তাবের জেরে মহববত আলীকে হত্যা,স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৪ সিলেট ও হবিগঞ্জের তিন ইউএনওকে রদবদল সিলেটে পুরাতন যে ভাইরাসে নতুন আক্রান্ত ১৯ সিলেট টেস্ট: আলোকস্বল্পতায় প্রথম দিনের খেলা আগেভাগেই শেষ শ্রীমঙ্গলে সাংবাদিকদের বি রু দ্ধে মা*ম*লা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সিলেটে ছু রা হাতে আ ট ক যুবক সিলেটের যে দুই নদীতে পরিবেশ অধিদপ্তরের অভিযান আন্তর্জাতিক ফুটবলে পথচলার ইতি টানলেন রোনালদো লংমার্চ করে গ্যাস-বিদ্যুতের সমাধান হলে আমরাই করতাম : মীর শাহে আলম স্পেনে পুরস্কার জিতল বাংলাদেশের ২ সিনেমা কংগ্রেসের দুই কক্ষ হারিয়ে কি সত্যিই ‘ক্ষমতাহীন’ হয়ে পড়ছেন ট্রাম্প ‘আমাকে সরাতে গেলে ডেমোক্র্যাটিক পার্টি ধ্বংস হয়ে যাবে’ হরমুজ প্রণালিতে ২ তেলবাহী জাহাজে আগুন, দাবি ইরানের ২০২৭ সালে ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি কপ সম্মেলনে যোগ দিতে ৯ নভেম্বর তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি ৩১ দফা প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি বদ্ধপরিকর: এমপি আব্দুল মালিক মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধি ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিকদের স্বার্থবিরোধী গেজেট সংশোধনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত যোগদানের আগেই সদর সাব-রেজিস্ট্রি অফিসে সংঘাত, ফিরে গেলেন নতুন কর্মকর্তা
সিলেটে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সিলেটে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী আরিফুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক :::

সিলেটে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে তাকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে।

 

মন্ত্রী আরিফুল হক চৌধুরীর ঘনিষ্ঠজন জুরেজ আবদুল্লাহ গুলজার এ তথ্য জানিয়েছেন।

 

জানা গেছে, শুক্রবার দুপুরে নিজের নির্বাচনী এলাকা সিলেটের কোম্পানীগঞ্জে সাদা পাথর এলাকায় একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে অন্য একটি কর্মসূচিতে যোগ দিতে রওনা হন মন্ত্রী। পথে হঠাৎ অসুস্থতা বোধ করলে তাকে দ্রুত সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

 

বর্তমানে তিনি হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. শিশির বসাক ও নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

 

জুরেজ আবদুল্লাহ গুলজার জানান, মন্ত্রীর শারীরিক অবস্থা ভালো রয়েছে। তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com