কানাইঘাট প্রতিনিধিঃ
কানাইঘাটের গাছবাড়ি বাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা শেখ হাসিনা ফিরবে গান দিয়ে ঝটিকা মিছিল করেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গাছবাড়ি বাজারে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী হঠাৎ করে এ ঝটিকা মিছিল বের করে।
স্থানীয়রা জানিয়েছেন ৪/৫ মিনিটের মধ্যে তারা মিছিলটি শেষ করে চলে যায়। জানা যায় সাবেক ছাত্রলীগ নেতা হামজা হেলালের মেয়ে ও ভাতিজার আকিকা অনুষ্টান ছিল গাছবাড়ি বাজারের আনারকলি কমিউনিটি সেন্টারে।
সেখানে আকিকার খাবার খেয়ে গাছবাড়ি আইডিয়্যাল কলেজে অধ্যায়নরত কয়েকজন ছাত্রলীগ কর্মী এবং তাদের সাথে থাকা আরো কয়েকজন কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে হঠাৎ করে মিছিল ধরে।
মিছিলের খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ গাছবাড়ি বাজারে গিয়ে মিছিলকারীরে খোজতে থাকলেও কাউকে আটক করতে পারেনি।