কানাইঘাট প্রতিনিধিঃ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ চৌধুরীর ৭৪তম জন্মদিন উপলক্ষে কানাইঘাটে স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার সন্ধ্যা ৭টায় হারিছ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যেগে কানাইঘাট দক্ষিণ বাজারস্থ কমিউনিটি ক্লাবের হল রুমে এ স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে হারিছ চৌধুরী ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক এবাদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক শমসের আলমের পরিচালনায়, পবিত্র কোরআন থেকে তিলায়াতের পর শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন হারিছ চৌধুরী ফাউন্ডেশনের সচিব ফারুক আহমদ।
এ সময় হারিছ চৌধুরীর স্মৃতিচারণ করে প্রধান অতিথির বক্তব্য কানাইঘাট পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী জসিম উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ-সভাপতি জালাল আহমদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মুহিবুর রহমান, পৌর বিএনপির সাবেক আহবায়ক রহিম উদ্দিন ভরসা, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি হাজী কয়ছর রশিদ, পৌর বিএনপির দপ্তর সম্পাদক কাওছার আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বদরুল আলম মেম্বার, যুবদল নেতা বশির আহমদ উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ প্রমুখ।
স্বরণ সভা শেষে আবুল হারিছ চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাজী জসিম উদ্দিন।
এরপূর্বে হারিছ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যেগে কানাইঘাট বাজার জামে মসজিদে পবিত্র আসরের নামাজের পর এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।