নিজস্ব প্রতিবেদক :::
সিলেটে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে তাকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে।
মন্ত্রী আরিফুল হক চৌধুরীর ঘনিষ্ঠজন জুরেজ আবদুল্লাহ গুলজার এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, শুক্রবার দুপুরে নিজের নির্বাচনী এলাকা সিলেটের কোম্পানীগঞ্জে সাদা পাথর এলাকায় একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে অন্য একটি কর্মসূচিতে যোগ দিতে রওনা হন মন্ত্রী। পথে হঠাৎ অসুস্থতা বোধ করলে তাকে দ্রুত সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
বর্তমানে তিনি হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. শিশির বসাক ও নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
জুরেজ আবদুল্লাহ গুলজার জানান, মন্ত্রীর শারীরিক অবস্থা ভালো রয়েছে। তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।