কানাইঘাট প্রতিনিধিঃ
কানাইঘাটের গাছবাড়িতে শেখ হাসিনা ফিরবে ¯েøাগানকারীদের মধ্যে আব্দুল মৌলা নামের ১জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আব্দুল মৌলা উপজেলার নিজ দলইকান্দি গ্রামের আব্দুল কুদ্দুছের পুত্র।
এ বিষয়ে কানাইঘাট থানা পুলিশ এক প্রেস রিলিজে জানিয়েছে থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের দিক নির্দেশনায় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শহিদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার ভোর রাতে গাছবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মিছিলকারী মৌলাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বাকিদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান চলছে। তবে গ্রেফতারকারীকে সন্ত্রাস বিরোধী আইনে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে গাছবাড়ি বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা শেখ হাসিনা ফিরবে ¯েøাগান দিয়ে একটি ঝটিকা মিছিল করে। মিছিলকারীরা এরপূর্বে গাছবাড়ি বাজারের আনারকলি কমিউনিটি সেন্টারে সাবেক ছাত্রলীগ নেতা হামজা হেলালের মেয়ে ও ভাতিজার আকিকা অনুষ্টানে ছিল।
সেখানে আকিকার খাবার খেয়ে গাছবাড়ি আইডিয়্যাল কলেজে অধ্যায়নরত কয়েকজন ছাত্রলীগ কর্মী এবং তাদের সাথে থাকা আরো কয়েকজন মিলে কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে হঠাৎ করে মিছিল ধরে।