রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
শাবিতে ৭৯ কোটি টাকার দুই ভবনে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ MOTM পুরস্কার ডেভিড রায়াকে দিয়ে দিলেন ব্রুনো! নতুন ব্র্যান্ড এমবাপ্পের গোল উদযাপন! ডিসেম্বরেই মিমির সুখবর! এমবাপ্পের জোড়া গোলে বড় জয় রিয়াল মাদ্রিদের অগোছালো এক নগরে বাস শাঁখের করাত অটোরিকশা, ২ বছরেই লাগামছাড়া যে শহর শুধু জায়গা নয়, অভ্যাসও ফুটপাথ দখলে মানুষ সড়কে সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল
তফসিল ঘোষণার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

তফসিল ঘোষণার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

সবসময় ডেস্ক :: নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে মিছিলটি নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, জনগণের সেন্টিমেন্টের তোয়াক্কা না করে তড়িঘড়ি তফসিল ঘোষণা দেশে বিপর্যয় ডেকে আনবে। দলদাস এ কমিশন সরকারের আনুগত্য করে যে তফসিল ঘোষণা করেছে তা জনগণের সাথে প্রহসন ছাড়া কিছু নয়। সমঝোতা ছাড়া অবৈধ এ সরকারের অধিনে নির্বাচন জনগণ কোনোভাবেই মেনে নেবেনা।অনৈতিক এ তফসিল বাতিল করে জাতীয় সরকারের অধিনে নির্বাচন দিতে হবে।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মাওলানা মুফতি সাঈদ আহমদের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, সিলেট জেলা সভাপতি নযির আহমদ, সহ সভাপতি মাওলানা মুহাম্মদ আমীর উদ্দীন, ফজলুল হক, মহানগর সহ সভাপতি ডাক্তার রিয়াজুল ইসলাম রিয়াজ, ইসহাক আহমদ, ইসলামী ছাত্র আন্দোলনের মহানগর সভাপতি মকবুল হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন জেলা সহসভাপতি শামীম আহমদ, ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি বদরুল হক সহ বিভিন্ন থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com