রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
এমসি কলেজের ‘আসাম প্যাটার্নের’ ভবন পরিদর্শন করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর

এমসি কলেজের ‘আসাম প্যাটার্নের’ ভবন পরিদর্শন করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর

সিলেটের মুরারিচাঁদ কলেজে ‘আসাম প্যাটার্নের’ শতবর্ষী ভবনগুলো পরিদর্শন করেছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পরিদর্শক দল।

 

 

সিলেট নগরীর টিলাগড় এলাকায় এমসি কলেজ ক্যাম্পাসে শুক্রবার বিকালে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পরিদর্শক দল ভবনগুলো পরিদর্শন করেন।

 

 

রোববার দুপুরে প্রত্নতত্ত্ব অধিদপ্তর চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা বলেন, অনুসন্ধান ও জরিপ কাজের অংশ হিসেবে পরিদর্শক দল এমসি কলেজের ভবনগুলো ভিজিট করেছে। এটা প্রতিবেদন আকারে প্রধান কার্যালয়ে জমা দেওয়া হবে।

 

 

“তারপর পর্যায়ক্রমে ভবনগুলো অধিদপ্তরের তালিকাভুক্ত হবে। সরকারিভাবে গেজেট প্রকাশিত হওয়ার পর ভবনগুলো সংস্কারে উদ্যোগ নেওয়া হবে; এই ভবনগুরো সংরক্ষণ করা যাবে।”

 

 

এমসি কলেজের সাবেক শিক্ষার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম সোবহান চৌধুরী বলেন, পরিদর্শক দল জানিয়েছে, বিশেষ স্থাপত্যরীতির নিদর্শন হিসেবে প্রাক্তন বাংলা ও সমাজবিজ্ঞান বিভাগের ভবন দুটি অধিদপ্তরের তালিকাভুক্ত স্থাপনার অন্তর্ভুক্ত হয়েছে। ভবন দুটি নিয়ে একটি সার্ভে সম্পন্ন হয়েছে এবং সংশ্লিষ্টরা মনে করেন বৈজ্ঞানিক পদ্ধতিতে এগুলোর সংরক্ষণ সম্ভব। একই সময়ে কলেজের পূর্বদিকে টিলায় অবস্থিত দ্বাদশ শতাব্দীতে নির্মিত ঘরটিও তারা পরিদর্শন করেছেন।

তিনি বলেন, এমসি কলেজের ঐতিহ্য ও ঐতিহ্যবাহী ভবন সংরক্ষণের দাবিতে দীর্ঘদিন ধরে একটা আন্দোলন চলমান আছে। এই আন্দোলনের ফলে সংরক্ষণ বিষয়টি বাস্তবায়ন হতে যাচ্ছে।

 

 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- এমসি কলেজের প্রাক্তন ছাত্র ও পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট সিলেটের সভাপতি ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, ধরা’র কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল করিম কিম, কলেজের প্রাক্তন ছাত্রী ও সমাজকর্মী রোমেনা বেগম রোজী এবং প্রাক্তন ছাত্র ও নাট্যকর্মী নাহিদ পারভেজ বাবু।

 

 

এ ধরনের ‘আসাম প্যাটার্ন’ বা ‘বাংলা ব্যাটন স্টাইল’ ভবনগুলো পাহাড়ের ভূ-প্রাকৃতিক পরিবেশে ভূমিকম্পপ্রবণ এলাকায় নির্মিত হয়ে থাকে। এ ভবনগুলোর বিশেষ বৈশিষ্ট হচ্ছে, এর নির্মাণশৈলি পরিবেশবান্ধব এবং বসবাসের জন্য আরামপ্রিয়।

 

 

সিলেটে এক সময় এ ধরনের অনেক ভবন থাকলেও কালের বিবর্তনে তা হারিয়ে গেছে। কিন্তু অযত্ন আর অবহেলার মধ্যেও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এমসি কলেজের টিলার পাদদেশের এ ভবন দুটি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com