রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন হানিয়া আমির!

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন হানিয়া আমির!

পাকিস্তানের শোবিজ অঙ্গনের সবচেয়ে আলোচিত মুখগুলোর একটি হানিয়া আমির। অভিনয়ের পাশাপাশি তার প্রাণবন্ত উপস্থিতি ও ব্যক্তিগত জীবন বরাবরই দর্শকদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে। এবার সেই কৌতূহলে নতুন মাত্রা যোগ করেছে একটি গুঞ্জন- বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন হানিয়া আমির!

 

 

শোবিজ অন্দরমহলে জোর আলোচনা চলছে, পাকিস্তানের জনপ্রিয় গায়ক অসীম আজহারের সঙ্গে ফের ঘনিষ্ঠ হয়েছেন হানিয়া। শুধু সম্পর্ক জোড়া লাগাই নয়, আসন্ন রমজানেই নাকি এই তারকা যুগল সংসার পাততে যাচ্ছেন। শোনা যাচ্ছে, আয়োজন হবে একেবারেই ঘরোয়া, পরিবার ও কাছের মানুষদের নিয়েই।

 

 

 

এই সম্ভাব্য বিয়ের খবরটি প্রথম আলোচনায় আসে পাকিস্তানভিত্তিক বিনোদন ও লাইফস্টাইল বিষয়ক জনপ্রিয় ইনস্টাগ্রাম পেজ ‘ইরফানিস্তান’-এর একটি পোস্ট থেকে। ১৬ লাখের বেশি অনুসারী থাকা পেজটিতে দাবি করা হয়, ঘনিষ্ঠ সূত্রের বরাতে হানিয়া আমির ও অসীম আজহার তাদের সম্পর্ককে নতুন পর্যায়ে নিতে প্রস্তুত।

 

 

 

তবে এখন পর্যন্ত এই গুঞ্জন নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি হানিয়া আমির বা অসীম আজহারের পক্ষ থেকে। তাদের ঘনিষ্ঠ টিমও বিষয়টি নিয়ে নীরব রয়েছে।

 

 

 

উল্লেখ্য, হানিয়া ও অসীম একসময় পাকিস্তানি শোবিজের সবচেয়ে জনপ্রিয় জুটিগুলোর মধ্যে ছিলেন। ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত তাদের সম্পর্ক নিয়ে ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তবে পরবর্তীতে বিচ্ছেদের পর ২০২০ সালে হানিয়া প্রকাশ্যে জানান, তারা কেবল ভালো বন্ধু।

 

 

অন্যদিকে, হানিয়ার সঙ্গে সম্পর্ক ভাঙার পর অসীম আজহার ইনফ্লুয়েন্সার ও অভিনেত্রী মেরুব আলীর সঙ্গে বাগদান করেন। তিন বছর পর সেই সম্পর্কও ভেঙে যায়। এরপর গত বছরের আগস্টে অসীমের কনসার্টে হানিয়া আমিরের উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দেয়।

 

 

সব মিলিয়ে নেটিজেনদের ধারণা- পুরোনো গল্প হয়তো নতুন পরিণতির দিকে এগোচ্ছে। যদিও সত্যিই বিয়ের ঘণ্টা বাজছে নাকি এটি শুধুই গুঞ্জন, সে উত্তর আপাতত সময়ের হাতেই ছেড়ে দিতে হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com