রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
বাগেরহাটে ৪০৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

বাগেরহাটে ৪০৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

বাগেরহাটের ৪টি সংসদীয় আসনের ৪০৯টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। জেলার মোট ৫৪৭টি ভোট কেন্দ্রের মধ্যে ১৮৬টি ভোট কেন্দ্রকে উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর ঝুঁকিপূর্ণ ২২৩ টি এবং ঝুঁকি ছাড়া সাধারণ ভোট কেন্দ্র মাত্র ১৩৮টি। তবে জেলার সব ভোট কেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়েছে স্থানীয় প্রশাসন। ইতোমধ্যে কেন্দ্রগুলোতে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। বাগেরহাটে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন সংশ্লিষ্টরা।

 

বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শহীদুল ইসলাম বলেন, সিসিটিভি ক্যামেরা স্থাপন করে ভোট কেন্দ্রটিকে পুরোপুরি সিসি ক্যামেরার আওতায় নিয়েছে কর্তৃপক্ষ। নির্বাচন সংশ্লিষ্টরা ভালভাবে ভোট প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারবে। সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট গ্রহণে সহায়ক হবে বলে মনে করছেন এই কর্মকর্তা।

 

 

বাগেরহাটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন রোববার জানান, বাগেরহাটের ৪টি আসনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। বাগেরহাটে মোট ৫৪৭টি ভোট কেন্দ্রে ভোট হবে। এর মধ্যে ১৮৬টি ভোট কেন্দ্র উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত ২২৩টি এবং ঝুঁকি ছাড়া সাধারণ ভোট কেন্দ্র ১৩৮টি। সব ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এবারে প্রতিটি ভোট কেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে এরমধ্যে ৩ জন থাকবে সশস্ত্র। থাকবে সশস্ত্র পুলিশ সদস্য।

 

এছাড়াও সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও র‌্যাব নিরাপত্তায় নিয়োজিত থাকবে। বাগেরহাটে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট উপহার দিতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান এই কর্মকর্তা। প্রসঙ্গত বাগেরহাটের ৪টি আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, জাতীয় পাটি, স্বতন্ত্রসহ মোট ২৩ জন প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com