রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরে তিস্তা চুক্তি নিয়ে আলোচনা হবে

পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরে তিস্তা চুক্তি নিয়ে আলোচনা হবে

সবসময় ডেস্ক :: ঢাকা-নয়াদিল্লি দুইপক্ষের সম্পর্কে দীর্ঘদিনের আলোচিত ইস্যূ তিস্তা নদীর পানি বন্টন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের ভারত সফরে আলোচনা হবে। তবে আরেক বন্ধুরাষ্ট্র চীন বাংলাদেশে তিস্তা প্রকল্প বাস্তবায়নের যে আগ্রহ প্রকাশ করেছে তা নিয়ে আলোচনা হবে কিনা পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও নিশ্চিত না।

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) মুখপাত্র ও মহাপরিচালক সেহেলী সাবরীনের কাছে প্রশ্ন করা হয় যে পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন ভারত সফরের ফোকাস কী হবে? জবাবে তিনি বলেন, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর আগামী ৭ থেকে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সফরটিই হবে পররাষ্ট্রমন্ত্রীর প্রথম দ্বিপাক্ষিক সফর। এই সফরে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বিশেষতঃ দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, বিদ্যুৎ ক্ষেত্রে সহযোগীতা, দ্বিপাক্ষিক বাণিজ্যের সম্প্রসারণ, কানেক্টিভিটি, আঞ্চলিক সহযোগীতা বৃদ্ধি এবং ভবিষ্যতে বাংলাদেশ-ভারত সম্পর্ক কিভাবে আরও এগিয়ে নেওয়া যায় সে সকল বিষয় প্রাধান্য পাবে।

 

দ্বিপাক্ষিক ভারত সফরের সময় তিস্তা পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনা হবে কিনা? এজেন্ডায় তিস্তা নিয়ে চীনের প্রস্তাবিত প্রকল্পের বিষয়টি থাকবে কিনা, এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, আসন্ন সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বিভিন্ন বিষয়ে সামগ্রিক আলোচনা হবে। তিস্তা পানি বন্টন চুক্তি নিয়েও আলোচনা হবে বলে আশা করছি। তিস্তা নিয়ে চীনের প্রস্তাবিত প্রকল্পের বিষয়টি নিয়ে আলোচনা হবে কিনা তা এই মুহুর্তে এভাবে বলা যাচ্ছে না। যদি ভারত এ ব্যাপারে আমাদের কাছে কিছু জানতে চায়, তখন আমরা বিষয়টি ভেবে দেখব।

স.আ/০২

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com