শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের

ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের

সিলেটের ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের কিত্তে কমরপুর গ্রামে শালিশ বৈঠককে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাতে তারাবির নামাজ শেষে একটি শালীশ বৈঠকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে কিত্তেকমরপুর গ্রামের আব্দুল খালিকের পুত্র আব্দুল সামাদ (২২) নিহত হন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জরিত ৬জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ইফতারের আগে উপজেলার উসমানপুর ইউনিয়নের কিত্তেকমরপুর গ্রামের আব্দুল সামাদ ও  রফিকুল ইসলামের মধ্যে পারিবারিক রাস্তা নিয়ে কথা কাটাকাটি হয়। উভয় পক্ষের বাড়ির পাশাপাশি হওয়ায় কথা কাটাকাটি এবং রাস্তা নিয়ে বিরোধের বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে শুক্রবার দিবাগত রাতে তারাবির নামাজের শেষে একই গ্রামে মাসুক মিয়ার বাড়িতে শালিশ বৈঠক বসে। ইউনিয়ন বিএনপি’র সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে স্থানীয় ইউপি সদস্য শাকির আহমেদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাবেক মেম্বার মিনার আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উভয় পক্ষকে নিয়ে সালিশ বৈঠকে বসেন। সালিশ বৈঠকের শেষ পর্যায়ে হঠাৎ করে উভয় পক্ষ উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এসময় উভয় পক্ষের ১০-১২ জন গুরুত্বর আহত হন। সংঘর্ষে ধারালো চাকুর আঘাতে ঘটনাস্থলে গুরুতর আহত হন আব্দুল সামাদ। তাকে উদ্ধার করে তাৎক্ষণিক বালাগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে ওসমানীনগর থানার অফিসার ইনচার্য মুরশেদুল আলম ভূইয়া বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে। সুুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধিন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com