শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জ সীমান্তে পুলিশের অভিযান: ফেনসিডিলসহ আটক ২ নারী সিলেটে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল, ৬৯ জনের বিরুদ্ধে মামলা নগরীতে ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে ৫১ জন গ্রেফতার বড়লেখা সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, ভারতীয় নাগরিক গ্রেফতার সিলেটে হামে দুই শিশুর প্রাণহানি নবীগঞ্জে ছিনতাইয়ের প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ১ জন গোয়াইনঘাটে অবৈধ পশুর হাট নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতা, ক্ষতিপূরণ দাবি ইজারাদারের জৈন্তাপুর রাজবাড়িতে মেলা বন্ধে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চিঠি ওসমানী হাসপাতালে যৌথ অভিযান, চার দালালকে কারাদণ্ড কম্পিউটার সমিতি সিলেটের কমিটির গঠন জকিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহতের দাবি জামালগঞ্জে সুরমা নদীতে নির্মাণ হচ্ছে সেতু ধোপাদিঘিরপাড়ে তাবলীগের আমির খুন, আপিলে খালাস পেলেন স্ত্রী বিমানে সিলেট এসে বাসে চড়ে মৌলভীবাজার গেলেন প্রধানমন্ত্রী জনগণের বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু হতে পারে না জৈন্তাপুর রাজবাড়িতে মেলা বন্ধে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চিঠি সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক সিলেটে আদালতের অনলাইন নিলামে কোটি টাকার আলামত বিক্রি গোলাপগঞ্জে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, ৩ যুবক গ্রেফতার ‎শরীরে প্যাচানো গাঁজাসহ যুবক আটক ‎হবিগঞ্জে দু’দফা সংঘর্ষে নিহত ১ আহত অর্ধশতাধিক মা ও শিশু সহায়তা কর্মসূচির সুবিধাভোগীর সংখ্যা বাড়াতে হবে: সিসিক প্রশাসক মেন্দিবাগ-মাছিমপুরে খোলা স্থানে ময়লার স্তূপ সিলেটে ‘পুলিশের উপস্থিতিতে’ আ’লীগের মিছিল সিলেট-সুনামগঞ্জ নৌপথে চাঁদাবাজি ও হামলার অভিযোগ, নিরাপত্তার দাবিতে শ্রমিকদের সংবাদ সম্মেলন যুক্ত হচ্ছে জাফলং-ভোলাগঞ্জ সিএনজি শ্রমিক ইউনিয়ন হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের অনিয়ম, দুর্নীতির অভিযোগে স্মারকলিপি প্রদান হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে  ফ্রি খতনা ক্যাম্পের উদ্বোধন আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী

কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি

কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি

কানাইঘাট প্রতিনিধি :::: সিলেটের কানাইঘাট পৌরসভা এলাকায় অবস্থিত রফরফ অটো রাইস মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মিলটির অফিস কক্ষসহ বিভিন্ন স্টোর রুম পুড়ে গিয়ে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মিলটির অফিস কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত মেশিনারিজ স্টোর, ইলেকট্রনিক স্টোর ও স্টক রুমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর মিলের কর্মচারী ও আশপাশের লোকজন প্রথমে নিজেরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে এবং দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে মিলটির অফিস কক্ষ, মেশিনারিজ স্টোর, ইলেকট্রনিক স্টোর ও স্টক রুমের অধিকাংশ মালামাল পুড়ে যায়।

 

এতে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ, মোটর, কন্ট্রোল প্যানেল, বৈদ্যুতিক সরঞ্জাম, অফিস আসবাবপত্র, কম্পিউটার এবং প্রয়োজনীয় নথিপত্র আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি স্টকে থাকা উল্লেখযোগ্য পরিমাণ ধান ও চালও নষ্ট হয়ে গেছে।
মিল কর্তৃপক্ষের প্রাথমিক হিসাব অনুযায়ী, মেশিনারিজ, ইলেকট্রনিক যন্ত্রপাতি, স্টোরে সংরক্ষিত যন্ত্রাংশ, অফিস সরঞ্জাম এবং ধান-চালের মজুদসহ প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে। তবে তদন্ত শেষে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
মিলটির ব্যবস্থাপনা পরিচালক মারূফ জাকির বলেন, “আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। মুহূর্তের মধ্যেই সব পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান শাকিল।

ইউএনও বলেন, “অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। পরে আগুন নিয়ন্ত্রণে এলে ফিরে আসি। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।”

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার কারণ এখনো নিশ্চিতভাবে নির্ধারণ করা যায়নি।

 

 

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে রফরফ অটো রাইস মিলের উৎপাদন কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com