রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
অগোছালো এক নগরে বাস শাঁখের করাত অটোরিকশা, ২ বছরেই লাগামছাড়া যে শহর শুধু জায়গা নয়, অভ্যাসও ফুটপাথ দখলে মানুষ সড়কে সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ
দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি

দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি

দলের প্রতি অনেকটা মন ক্ষুণ্ন হয়ে দলের রুকনিয়াতসহ সব ধরণের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সিলেটের জামায়াত নেতা সালাহ উদ্দিন মিরাজ। তিনি তার উপর সকল সকল প্রকার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার জন্য ইতোমধ্যে সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলামের কাছে একটি পত্র পাঠিয়েছেন। সেই সাথে তিনি তার ফেসবুকে দলের দায়িত্বশীল পদে থাকাকালিন সময়ে বর্ণনা দিয়ে শুক্রবার (৬  মার্চ) একটি পোস্ট দেন। সেই পোস্টে তিনি তার রাজনৈতিক নানা বিষয় তুলে ধরেন।

গত ৩ মার্চ আমীরের কাছে পাঠানো চিঠিতে তিনি উল্লেখ করেন, আমার ব্যক্তিগত ও পারিবারিক বহুবিদ অসুবিধার কারণে আমার উপর অর্পিত সব ধরণের দায়িত্ব পালন করা সম্ভব নয়। বিধায় আমি সব ধরণের দায়িত্ব থেকে অব্যাহতি নিতে ইচ্ছুক।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সালাহ উদ্দিন মিরাজ লিখেন,  জীবনের সূচনালগ্ন থেকে সংগঠন আমার আত্মার আত্মীয়। ২০০৫ সালে সাথী হিসেবে  শপথ গ্রহণ করে আনুষ্ঠানিক স্বীকৃৃতি পাই। যারা তখন আমাকে পরম স্নেহে গড়ে তুলেছিলেন তাদের মধ্যে মুহিম চাচা, আবুল ভাই, নিজাম ভাই, জামাল ভাই, জাফর ভাই (পলিটেকনিকের), মাজহার ভাই অন্যতম। দীর্ঘ পথ পরিক্রমায় ২০১৩ সালে রোকন হিসেবে শপথ গ্রহণ করি। এরপর ২০১৪ -২০১৭ পর্যন্ত ২৬ নং ওয়ার্ড জামায়াতের  সেক্রেটারি ও ২০১৭-২০২২ পর্যন্ত ২৫নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ও ২০২৩ সালে ২৫নং ওয়ার্ড জামায়াতের সহ সভাপতির দায়িত্ব পালন করি।

এছাড়া তিনি উল্লেখ করেন, ২০২১ হতে ২০২৩ সাল পর্যন্ত  দক্ষিণ সুরমা থানা জামাতের নির্বাচিত শুরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করি। ২০২১ হতে থানা যুব বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি এই পথচলায় আমি নিজের স্বার্থ রক্ষা করতে গিয়ে সাংগঠনিক কোন আমানতের খেয়ানত করিনি কিংবা সংগঠনকে নিজ স্বার্থে কোথাও ব্যবহার করিনি।

 

সাংগঠনিক স্বার্থ রক্ষায় অনেক বিষয়ের দৃঢ় প্রতিবাদ করেছি তিনি আরও উল্লেখ করেন, আমার অতীত সাংগঠনিক তৎপরতার উছিলায় আল্লাহর ওয়াস্তে আমাকে আপনারা ক্ষমা করে দিবেন। কোন অবদানের স্বীকৃতি নয় আপনাদের ভাই হিসেবে অনুরোধ আগামীতে পথচলায় আমি যাতে দ্বীনের জন্য ভালো কিছু করতে পারি সেই দোয়া রাখবেন। আমি আমার জীবনের এই সময়দান টুকুকে আল্লাহর কাছে নাজাতের উছিলা হিসেবে কবুল করার দোয়া করি।

 

চেষ্টা করেছি ২৫নং ওয়ার্ডকে নিজের যোগ্যতার আলোকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যাবার। কিন্তু কিছু অযাচিত সিদ্ধান্ত বার বার আমার যাত্রাকে বাধাগ্রস্থ করছে। আমি সামনে এই ছাদের নিচে নিজেকে কেবলই অপরাধী হিসেবে দেখতে পাচ্ছি। আমার ক্ষুদ্র রাজনৈতিক অভিজ্ঞতা বলে আমার কারণে বিশৃঙ্খল হওয়া থেকে আমি এই প্লাটফর্ম থেকে সরে যাওয়া উত্তম। সবার কাছে দোয়া প্রত্যাশী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com