রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
একমাত্র বঙ্গবন্ধুই শিক্ষকদের সম্মান করেছেন : প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

একমাত্র বঙ্গবন্ধুই শিক্ষকদের সম্মান করেছেন : প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক :: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার প্রসারে আওয়ামী লীগ সরকার নিরলস কাজ করে যাচ্ছে। পাশাপাশি আধুনিক ধ্যান-ধারণা ও তথ্যপ্রযুক্তিতে সমৃদ্ধ প্রজন্ম গড়ে তুলতে সরকার আন্তরিক। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের প্রয়োজন স্মার্ট প্রজন্ম। এ সরকারের আমলেই শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটেছে।

 

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নে রাগীব রাবেয়া স্কুল এন্ড কলেজে সংবর্ধিত অতিথির বক্তব্যে একথা বলেন।

 

এসময় তিনি আরও বলেন, একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই শিক্ষকদের সম্মান করেছেন। এরপর সম্মান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেতন-ভাতাসহ বিভিন্ন সুবিধা দিয়ে যাচ্ছেন শিক্ষকদের। শিক্ষার প্রসারে প্রতিটা স্কুলে কম্পিউটার ল্যাব করে দেওয়া হয়েছে।

 

রাগীব রাবেয়া স্কুল এন্ড কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি ফয়সল আহমদের সভাপতিত্বে ও শিক্ষক মাসুক মিয়ার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন রাগীব রাবেয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ একেএম সিফত আলী।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট শাহ মোশাহিদ আলী, অধ্যক্ষ সুজাত আলী রফিক, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি তাপস দাস পুরকায়স্থ, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, প্যানেল চেয়ারম্যান এনামুল হক এনাম।

 

অনুষ্ঠানে শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন উক্ত স্কুলের শিক্ষক আসমত আলী ও গীতা পাঠ করেন উত্তম। সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com