রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
সবাইকে নিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে

সবাইকে নিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে

সবসময় ডেস্ক :: সিলেটে ঋন কার্য্যক্রমে সহজীকরনে এবি ব্যাংকের উদ্যোগে সিলেটে অনুষ্ঠিত হলো নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও স্মার্ট কার্ডের মাধ্যমে সহজ ঋণ বিতরণ এবং এজেন্ট ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা। বিশেষত নারী উদ্যোক্তাদের জন্য স্মার্ট কার্ডের মাধ্যমে ঋণ প্রদান করবে এই আর্থিক প্রতিষ্ঠানটি। সহজ শর্ত, স্বল্প সুদ আর যে কোন বুথ থেকে বিনা খরচে ঋণের টাকা উত্তোলন করার সুবিধা থাকছে এই স্মার্ট কার্ড ঋণ ব্যবস্থায়।

 

নারীদের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত কর্মশালায় ১৪০ জন নারীকে প্রশিক্ষণ দেয়া হয় এবং পর্যায়ক্রমে তাদেরকে ঋণ সেবার আওতায় নিয়ে আসা হবে।

 

বুধবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে গ্র্যান্ড সিলেটের বলরুমে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও স্মার্ট কার্ডের মাধ্যমে সহজ ঋণ বিতরণ এবং এজেন্ট ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারী উদ্যোক্তাদের ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে নিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। বর্তমান প্রতিযোগিতার বাজারে কোনো ব্যাংক গ্রাহককে বিমুখ করতে চায় না। কিন্তু ইনফরমেশন গ্যাপের জন্য অনেক সময় ব্যাংক থেকে কাস্টমারকে পর্যাপ্ত সুযোগ-সুবিধা প্রদান করা সম্ভব হয় না। এজন্য অভিযোগ আসে। সেক্ষেত্রে গ্রাহক সকল ইনফরমেশন জেনে নিয়ে সঠিক পথে এগুলে ব্যাংক থেকে কাঙ্ক্ষিত সেবা পাবেন।

 

ব্যাংকের প্রধান কার্য্যারয়ের ভিপি আজিজুল ইসলাম মল্লিক ও এসএভিপি দিলরুবা স্মৃতির যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তৃনমূল নারী উদ্যোক্তা সোসাইটির (গøাসরুটস) এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও কে.এম মহিউদ্দিন আহমদ।

 

সভাপতির বক্তব্যে তারিক আফজাল বলেন, স্মার্ট কার্ডের মাধ্যমে ঋণ গ্রহণ করে নারীদের জীবনমান ও অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। প্রান্তিক জনগোষ্ঠীর উদ্যোক্তা হয়ে উঠতে এসএমই প্রকল্প সহযোগিতা করবে। এভাবে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি দেশের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি সহজসাধ্য হবে।

 

সবসময়.কম/ডিএস/সি.এক্স-০১

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com