রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও সমাবেশ

মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও সমাবেশ


“মে দিবসের সার্বজনীন স্ববেতনে ছুটি বাস্তবায়ন কর, সরকার ঘোষিত নিম্নতম মজুরি কার্যকর করতে হবে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১লা মে মহান মে দিবস উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট-১৯৩৩ এর উদ্যোগে সিলেট নগরীর তালতলাস্থ কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।  প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, হোটেল শ্রমিকদের নায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। মহান মে দিবসে জাতীয়ভাবে ছুটি থাকলেও বেশিরভাগ মালিকপক্ষ তাদেরকে ছুটি দিতে চায় না। জোরপূর্বকভাবে তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে। গত সোমবার (২৯ এপ্রিল) রাত ১০টায় নগরীর শিবগঞ্জ এলাকায় হোটেল শ্রমিক শাহপরাণ থানা কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল রাজ্জাক শ্রমিকদেরকে নিয়ে মে দিবস উপলক্ষে লিফলেট বিতরণকালে শাফরন রেস্টেুরেন্টে ঢুকে লিফলেট দিতে চাইলে ঐ হোটেলের মালিক রাজন আহমদ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে সন্ত্রাসী দিয়ে হুমকি দেয় এবং তাকে হোটেল থেকে বের করে দেয়। আমরা এর তীব্র নিন্দা জানাই।  সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মো. ইউসুফ জামিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম সফর আলী খাঁন এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্ঠা মো. নুরুল ইসলাম মুকবুল।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা হোটেল মিষ্টি বেকারি এন্ড চাইনিজ রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন রেজি নং সিলেট-০০৭ এর দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী।  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির সাংগঠকি সম্পাদক মো. রফিকুল ইসলাম উজ্জল, দপ্তর সম্পাদক মো. ফজলু মিয়া, জেলা কার্যকরি সদস্য মো. মোজাম্মেল আলী, মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক মো. হারুনুর রশিদ, অর্থ সম্পাদক মো. আমিন উল্লাহ আল আমিন, এয়ারপোর্ট থানা কমিটির আহবায়ক মো. দেলোয়ার হোসেন, শাহপরাণ থানা কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল রাজ্জাক, প্রচার সম্পাদক মো. সাব্বির মিয়া, দক্ষিণ সুরমা থানা কমিটির সভাপতি মো. বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক দবির মিয়া।  এসময় উপস্থিত ছিলেন মো. অন্তর ইসলাম জাবেদ, মো. রাজু মিয়া, মো. কামাল মিয়া, মো. জহির মিয়া প্রমুখ।   মে দিবস উপলক্ষে ১লা মে সকাল ৮টায় তালতলাস্থ জেলা কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের করা হবে। র‌্যালিতে শ্রমিকদের অংশগ্রহণ করার জন্য আহবান করা হয়েছে। বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com