রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
বিনা প্রতিদ্বন্ধিতায় লাউয়াই স্পোর্টিং ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত

বিনা প্রতিদ্বন্ধিতায় লাউয়াই স্পোর্টিং ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত


সিলেট জেলা ক্রীড়া সংস্থায় তালিকাভূক্ত লাউয়াই স্পোর্টিং ক্লাব-এর কার্যকরী কমিটির নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার রাতে লাউয়াই স্পোর্টিং ক্লাব কর্তৃক গঠিত নির্বাচন কমিশন-’২৪ এ ফলাফল ঘোষণা করে। এতে বিনাপ্রতিদ্বন্ধিতায় সভাপতি পদে বর্তমান সভাপতি গোলাম হাদী ছয়ফুল ও সাধারণ সম্পাদক পদে বর্তমান সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম নির্বাচিত হন।সংগঠনের প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  উল্লেখ্য, গত ২৭ এপ্রিল রাতে লাউয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ক্লাবের চতুর্বার্ষিক সাধারণ সভায় নতুন কার্যকরী কমিটি গঠনের নিমিত্ব দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সভাপতি, যুক্তরাজ্য থেকে প্রচারিত ‘দৈনিক সত্যবাণী’ পত্রিকার সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান, সিনিয়র সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলরকে প্রধান নির্বাচন কমিশনার এবং ইক্বরা কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজের অন্যতম পরিচালক মোঃ আব্দুস সালাম গয়াস ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আক্কাছ উদ্দিন আক্কাইকে নির্বাচন কমিশনার মনোনীত করে নির্বাচন কমিশন-২৪ গঠন করা হয়।  গঠিত নির্বাচন কমিশন যথাযথ বিধি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা করে তফসিল ঘোষণা করেন। এর পরিপ্রেক্ষিতে সভাপতি পদে গোলাম হাদী ছয়ফুল এবং সাধারণ সম্পাদক পদে মোঃ রেজাউল ইসলাম প্রার্থী হয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করেন। নির্ধারিত সময়ের মধ্যে কোন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় স্বাভাবিকভাবেই দু’টি পদে দাখিলকৃত পৃথক দু’জন প্রার্থীকে অনানুষ্ঠানিকভাবে বিনাপ্রতিদ্বন্ধিতায় বিজয়ী ঘোষণা করা হয়। পরবর্তীতে গত শুক্রবার নির্বাচন কমিশন বিজ্ঞপ্তির মাধ্যমে বিজয়ী ২ প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।  বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক শিগগির-ই নির্বাচন কমিশন এবং ক্লাব সদস্যদের সাথে আলোচনাসাপেক্ষ ৩৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অপর ৩৫টি পদ পুরণ করবেন। ক্লাবের বিধি অনুযায়ী শপথ গ্রহণের পর নির্বাচিত কমিটি পরবর্তী ৪ বছর মেয়াদে দায়িত্ব পালন করবে।  প্রেস বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com