রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
বন্যায় মৌলভীবাজারে তিন উপজেলায় চরম দুর্ভোগ

বন্যায় মৌলভীবাজারে তিন উপজেলায় চরম দুর্ভোগ


মৌলভীবাজার জেলার সাত উপজেলার নদী তীরবর্তী এলাকার বন্যা পরিস্থিতির উন্নতি হলেও হাওর এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে।

হাকালুকি হাওর তীরের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার বন্যাকবলিত মানুষ এখনও চরম দুর্দশায় দিন পার করছে।

কুলাউড়া উপজেলার প্রায় পাঁচ লাখের বেশি মানুষের একমাত্র ভরসাস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও পানি ঢুকেছে।

মৌলভীবাজারের জেলা প্রশাসক ঊর্মি বিনতে সালাম বলেন, “বুধবার সকাল থেকে পানি ধীর গতিতে নামছে। হাওর তীরের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার বেশ কিছু মানুষ পানিবন্দি আছে।

“তবে বন্যা কবলিতদের জন্য পর্যাপ্ত ত্রাণ আছে। ভ্রাম্যমাণ মেডিকেল টিম কাজ করছে। পানি নামার পর ক্ষয়ক্ষতি হিসাব করা হবে।”

এদিকে গত দুই দিনের বৃষ্টিতে মৌলভীবাজারের মনু ও কুশিয়ারা নদীর পানি আবারও বিপদ সীমার ওপরে উঠে এসেছে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল বলেন, “মনু নদীর পানি চাঁদনীঘাট পয়েন্টে বিপৎসীমার ৮৪ সেন্টিমিটার ওপর দিয়ে এবং কুশিয়ারা নদীর পানি শেরপুর পয়েন্টে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

“বিপৎসীমার ওপর দিয়ে বইছে জুড়ি নদীর পানি। তবে ধলই নদীর পানি বিপৎসীমার ১৫১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।”

কুলাউড়া পৌরসভার মেয়র শিপার উদ্দিন আহমদ বলেন, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশ মুখে রাস্তায় দুই-তিন ফুট পানি উঠে আছে। হাকালুকি হাওরের পানি কুশিয়ারা নদী হয়ে নামে।

“কুশিয়ারার পানি নতুন করে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় কুলাউড়া জুড়ি ও বড়লেখার নিম্নাঞ্চলে বন্যা দীর্ঘস্থায়ী হচ্ছে।”

এদিকে উজানের ঢলে আবারও শ্রীমঙ্গল উপজেলার সবুজবাগ, লালবাগ, রুপসপুর, সুরভীপাড়া, আশিদ্রোনসহ বিভিন্ন এলাকায় পাহাড়ি ছড়ার পাড় ডুবে রাস্তাঘাটে পানি উঠেছে। এতে ভোগান্তিতে পড়েছেন এইসব এলাকার মানুষ।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু তালেব বলেন, “এখানে ফ্লাস ফ্লাড হয়। হঠাৎ করে পানি এসে বেশ কিছু এলাকা ডুবিয়ে দেয় আবার ৩-৪ ঘণ্টা পর চলে যায়।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com