মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
মন্ত্রী, সংসদ সদস্য ও কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে: এম এ মালিক ইরানকে সৌদি আরবের কড়া সতর্কবার্তা মক্কা-মদিনায় আটকা ৩৫০০ বাংলাদেশি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন খামেনি পুত্র মোজতোবা অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া চার রাষ্ট্রদূতকে প্রত্যাহার ১৬ মার্চ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ট্রেনের শেষ দিনের অগ্রিম টিকিট বিক্রি চলছে ঈদের ৭ দিনের সরকারি ছুটি পাচ্ছেন না যারা সিলেটে যুবককে অপহরণের পর গোপন আস্তানায় জিম্মি করে মুক্তিপণ দাবি, আটক ১০ ডিপো থেকে তেল সরবরাহ কম, ফিলিং স্টেশনে সঙ্কট শ্যালিকার অশ্লীল ভিডিও ফেসবুকে, দুলাভাই গ্রেপ্তার সিলেটের ওভারসীজ সেন্টার ভাঙার উদ্যোগকে ‘বেআইনী’ দাবি লিজ গ্রহীতাদের সিলেটে আরও ৩ ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার সিলেটে ইজি, ক্লাব হাউজ, বার্টনসহ ৭ প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা অকালপ্রয়াত সাংবাদিককে নিয়ে নুরুল হক শিপুর স্মারকগ্রন্থ ‘শেষান্ত’ এল একুশের বইমেলায় সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান
গাছ ও বাঁশ কেটে নেওয়ার ঘটনায় একমাসেও মামলা নেয়নি পুলিশ

গাছ ও বাঁশ কেটে নেওয়ার ঘটনায় একমাসেও মামলা নেয়নি পুলিশ

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে গাছ ও বাঁশ কাটার ঘটনায় এক মাস পার হলেও মামলা নিচ্ছে না পুলিশ। নানা অজুহাতে সময়ক্ষেপন করার পাশাপাশি দায় এড়ানোর চেষ্টা করছে তারা। এ ঘটনায় প্রবাসী পরিবারসহ এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত ২৬ অক্টোবর জগন্নাথপুর উপজেলার পাটলী কোনাপাড়া গ্রামে মো. আকিকুর রহমান কোরেশীর বাগানবাড়িতে হামলা চালিয়ে আম, জাম ও কাঠালসহ বিভিন্ন প্রজাতির ফলদ গাছ ও শতাধিক বাঁশ কেটে নেয় দুর্বৃত্তরা। এ সময় বাগানবাড়ি তছনছ করার পাশাপাশি কেয়ারটেকার রুমন আলীকে মারধোর করে। পাশাপাশি সিলেট শহরে অবস্থানকারী ভূমি মালিক আকিকুর রহমান কোরেশী ক্ষতিসাধনের হুমকি দেয় হামলাকারীরা।

 

এদিকে ঘটনার খবর পেয়ে আকিকুর রহমান কোরেশী সিলেট থেকে জগন্নাথপুর গিয়ে সরেজমিনে ঘটনা প্রত্যক্ষ করে জগন্নাথপুর থানায় পাটলী গ্রামের মৃত আপ্তাব আলীর ছেলে আমির আলী, আজির আলী মিল, ছামির আলী, জমির আলী এবং মৃত কদর আলীর ছেলে রেজওয়ান আহমদ, ছায়েদ আলী, সিজিল মিয়াসহ অজ্ঞাত আরো ৭/৮ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর এসআই সাকিব সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে গাছ ও বাঁশ কাটার সত্যতা পান। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা নানা অজুহাতে সময়ক্ষেপন করতে থাকেন। বাদীপক্ষ থানার জগন্নাথপুর থানার ওসি মোকলেছুর রহমানের সাথে যোগাযোগ করলেও কোনো সদুত্তর পান নি।

 

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ওসি মোকলেছুর রহমান বলেন, তদন্তকারী কর্মকর্তা বিষয়টি ভালো বলতে পারবেন, তার সাথে যোগাযোগের পরামর্শ দেন তিনি। তবে ওসি দাবি করেন, যারা গাছ কেটে নিয়েছে, তারা মামলার বাদী আকিকুর রহমান কোরেশীর আত্মীয় বলে তিনি জেনেছেন।

 

অভিযোগকারী আকিকুর রহমান কোরেশী বলেন, গত কয়েকমাস আগে আমার মালিকানাধীন ভূমি জোরপূর্বক দখল করার চেষ্টা চালায় অভিযুক্তরা। এ ঘটনায় গত ২২ এপ্রিল থানায় জিডি করলে তারা ক্ষুব্ধ হয়ে ওঠে। এরপর আমি অসুস্থ হয়ে পড়ায় সিলেট শহরে বসবাস করে চিকিৎসা নিচ্ছি। এ সুযোগে গত ২৬ অক্টোবর সশস্ত্র অবস্থায় হামলা চালিয়ে বিভিন্ন প্রজাতির গাছ ও বাঁশ কেটে নেয়। আমি থানায় অভিযোগের পর পুলিশ তদন্ত করে সত্যতা পেলেও রহস্যজনক কারণে মামলা রেকর্ড করছে না। তিনি বলেন, আমার ছেলেরা প্রবাসী। আমিও প্রবাসে গেলেও দেশের মায়ায় ফিরে এসেছি। যারা আমার গাছ ও বাঁশ কেটে নিয়েছে, তারা আমার প্রতিবেশি, কোনো আত্মীয় নয়। এ অবস্থায় জগন্নাথপুর থানা পুলিশের অসহযোগিতার কারণে আমি হতবাক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com