সোমবার, ১৫ Jun ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিএনজি শ্রমিক ইউনিয়ন হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের অনিয়ম, দুর্নীতির অভিযোগে স্মারকলিপি প্রদান হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে  ফ্রি খতনা ক্যাম্পের উদ্বোধন আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ রায়হান হ ত্যা মা ম লা, সিলেট র‌্যাবের কব্জায় বিলাল সিলেটে যে কারণে লাখ টাকা জ রি মা না দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য আহবান ওসমানীনগরে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম হবিগঞ্জে চেয়ারম্যানের ‘পদ’ নিয়ে সংঘর্ষ সুনামগঞ্জ মেডিকেল কলেজে ক্লাস বর্জন, বিক্ষোভ জকিগঞ্জে সুরমা নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার আশারকান্দি ইউনিয়নের উন্নয়নে মাঠে সাংবাদিক শেখ লুৎফুর রহমান কোম্পানীগঞ্জে হত্যা মামলার দুই আসামিসহ তিনজন গ্রেফতার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল সিলেট বড়লেখায় আ*সা*মি গ্রে প্তা র, আদালতে স্বীকারোক্তি পুশ-ইন ঠেকাতে সিলেট সীমান্তে যা করছে বিজিবি আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কোন দেশ থেকে দেখা যাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বানকে মার্কিনিদের ‘সেকেলে স্বপ্ন’ বলছে উ. কোরিয়া ভোলাগঞ্জের সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা হবিগঞ্জে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত রামিসা হত্যাকাণ্ডের বিচার : আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যা মামলার আপিল শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


ডেস্ক :: সিলেট বিভাগের সম্মানিত বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. আনিসুর রহমানের অবসরজনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ মার্চ ২০২৬) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয়ের কনফারেন্স রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয়, সিলেট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নুরে আলম শামীম, মেডিকেল অফিসার ডা. এ্যানি দে, মেডিকেল অফিসার ডা. ভাস্কর ভট্টাচার্য বর্ষণ, প্রশাসনিক কর্মকর্তা এম. গৌহ আহমদ চৌধুরী, প্রধান সহকারী মো. মিজানুর রহমান, পরিসংখ্যানবিদ মনন্ত বিশ্বাস, উচ্চমান সহকারী মো. সেলিম উল্লা, হিসাব রক্ষক সুজন চন্দ্র পাল, ক্যাশিয়ার ও স্টোরকিপার নূর আলম, অফিস সহকারী মালেকী তানিয়া জান্নাত, উচ্চমান সহকারী নূর মোহাম্মদ, গাড়ি চালক জহির উদ্দিন মো. বাবর, অফিস সহায়ক নুরুল ইসলাম, অফিস সহায়ক সত্য কুমার বিশ্বাস, পরিচ্ছন্নতাকর্মী মো. মুমিন উল্লা, পরিচ্ছন্নতাকর্মী মো. নজরুল ইসলাম, নৈশ প্রহরী মো. মোখলেসুর রহমান এবং আয়া পপি বেগমসহ বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন- ডা. মো. আনিসুর রহমান তাঁর কর্মজীবনে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্বে সিলেট বিভাগের স্বাস্থ্যসেবা খাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। তিনি সহকর্মীদের কাছে একজন সৎ, দায়িত্বশীল ও মানবিক কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন।
বক্তারা আরও বলেন- একজন দক্ষ প্রশাসক হিসেবে তিনি সবসময় সহকর্মীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রেখেছেন এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর অবদান সিলেট বিভাগের স্বাস্থ্যখাতে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
এ সময় সহকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
বিদায়ী বক্তব্যে ডা. মো. আনিসুর রহমান সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন- দীর্ঘ কর্মজীবনে সহকর্মীদের সহযোগিতা ছাড়া দায়িত্ব পালন করা সম্ভব হতো না। তিনি সিলেট বিভাগের মানুষের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com