সোমবার, ১৫ Jun ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিএনজি শ্রমিক ইউনিয়ন হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের অনিয়ম, দুর্নীতির অভিযোগে স্মারকলিপি প্রদান হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে  ফ্রি খতনা ক্যাম্পের উদ্বোধন আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ রায়হান হ ত্যা মা ম লা, সিলেট র‌্যাবের কব্জায় বিলাল সিলেটে যে কারণে লাখ টাকা জ রি মা না দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য আহবান ওসমানীনগরে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম হবিগঞ্জে চেয়ারম্যানের ‘পদ’ নিয়ে সংঘর্ষ সুনামগঞ্জ মেডিকেল কলেজে ক্লাস বর্জন, বিক্ষোভ জকিগঞ্জে সুরমা নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার আশারকান্দি ইউনিয়নের উন্নয়নে মাঠে সাংবাদিক শেখ লুৎফুর রহমান কোম্পানীগঞ্জে হত্যা মামলার দুই আসামিসহ তিনজন গ্রেফতার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল সিলেট বড়লেখায় আ*সা*মি গ্রে প্তা র, আদালতে স্বীকারোক্তি পুশ-ইন ঠেকাতে সিলেট সীমান্তে যা করছে বিজিবি আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কোন দেশ থেকে দেখা যাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বানকে মার্কিনিদের ‘সেকেলে স্বপ্ন’ বলছে উ. কোরিয়া ভোলাগঞ্জের সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা হবিগঞ্জে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত রামিসা হত্যাকাণ্ডের বিচার : আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যা মামলার আপিল শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শ্যালিকার অশ্লীল ভিডিও ফেসবুকে, দুলাভাই গ্রেপ্তার

শ্যালিকার অশ্লীল ভিডিও ফেসবুকে, দুলাভাই গ্রেপ্তার

সিলেট মোগলাবাজারে এক নারীর অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে রাখেন বোন জামাই। সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার ভয়-ভীতি দেখিয়ে ওই নারীর সাথে শারীরিক সম্পর্ক করেন রুকন মিয়া (৩৫)।

এরপরেও তার কথা না মানায় ফেসবুকে ছেড়ে দেয়া হয় ধারণকৃত অশ্লীল ছবি ও ভিডিও। কোন উপায় না পেয়ে ওই নারী সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানায় পর্ণোগ্রাফি আইনে মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর পরই লাপাত্তা হয়ে যান রুকন মিয়া (৩৫)। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (৭ মার্চ) বিকেলে মোগলাবাজার এলাকায় থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। সে মোগলাবাজার থানার বীরমঙ্গল থানার লাল মিয়ার ছেলে। রবিবার (৮ মার্চ) সকালে তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ। তিনি জানান, রুকন মিয়া শ্যালিকার সাথে ধারণ করা অশ্লীল ছবি ও ভিডিও ফেসবুকে ভুয়া আইডি ব্যবহার করে ছাড়েন। এ ঘটনায় ভিকটিম থানায় মামলা দায়ের করলে সে আত্মগোপনে চলে যায়। পরে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, ভিকটিম মোগলাবাজার থানাধীন সিকন্দরপুর এলাকার বাসিন্দা। ভিকটিম প্রায় সময় তার বোনের বাড়িতে যাওয়া আসা করতেন। এর সুযোগে রুকন মিয়া ভিকটিমের অজান্তে কিছু অশ্লীল ছবি নিজের মোবাইলে সংরক্ষণ করেন। পরবর্তীতে গোপনভাবে তোলা ছবির ভয় দেখিয়ে ভিকটিমের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। রুকন মিয়া এরপরেও অতিরিক্ত নোংরামি করায় ভিকটিম তার বোনকে এসব বিষয় অবগত করেন। এরপর রুকন মিয়া ক্ষিপ্ত হয়ে ১৭ জুন গতবছরের তারিখে ভিকটিমের বোনকে মৌখিকভাবে তালাক দেন। তাদের একটি শিশু সন্তান রয়েছে।

র‌্যাব আরও জানায়, পরে রুকন মিয়া ক্ষিপ্ত হয়ে ভিকটিমকে তার সাথে শারীরিক সম্পর্ক না রাখলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশের হুমকি দেন। সেই সাথে ভিকটিমের কাছে রুকন মিয়া ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করলে ভিকটিম দিতে অস্বীকার করলে রুকন মিয়া ভূয়া ফেইসবুক আইডি ব্যবহার করে অশ্লীল ছবি এবং ভিডিও ইন্টারনেটে প্রকাশ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com