রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
ধামাইল নৃত্যে ঝড় তুললেন সুনামগঞ্জের পৃথা দেব

ধামাইল নৃত্যে ঝড় তুললেন সুনামগঞ্জের পৃথা দেব


ডেস্ক :::
সামাজিক যোগাযোগমাধ্যমে এখন তুমুল আলোচনার কেন্দ্রবিন্দু সুনামগঞ্জের কন্যা পৃথা দেব। সম্প্রতি মিশিগানে অনুষ্ঠিত এক সাংস্কৃতিক আসরে “আমি যাইতাম নাগো প্রাণ বন্ধুরে ছাড়িয়া” গানটির সাথে তিনি ও তার দল পরিবেশন করেন ধামাইল নৃত্য। প্রবাসীদের প্রাণের মঞ্চ থেকে উঠে আসা এই পরিবেশনা, এর সঙ্গে আরও কয়েকটি পরিবেশনা নেটদুনিয়ায় ঝড় তুলেছে।

ভিডিওগুলো প্রকাশের পর তা ফেসবুকের দেয়াল জুড়ে ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই “আমি যাইতাম নাগো প্রাণ বন্ধুরে ছাড়িয়া” ধামাইলটি ১০ লাখ (১ মিলিয়ন) ভিউ অতিক্রম করেছে। ভক্তদের আবেগঘন প্রতিক্রিয়ায় ভিডিওর মন্তব্য বিভাগ উষ্ণ হয়ে উঠেছে। ইতিমধ্যেই ৪২,০২১ জন প্রতিক্রিয়া জানিয়েছেন, ৩৫৫ জন মন্তব্য করেছেন, ৭৯৪ বার শেয়ার হয়েছে, এবং ৭০৩ জন ভিডিওটি নিজেদের সংগ্রহে সেভ করে রেখেছেন।

ভাইরাল এসব পরিবেশনার মূল আকর্ষণ ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী পৃথা দেব। লাল রঙের জামার ওপর সাদা নকশা, হাসিমাখা মুখ আর প্রাণবন্ত ভঙ্গিমায় তাঁর নৃত্য দর্শকদের যেন মোহাবিষ্ট করে তুলেছে। ভাইরাল এসব গানের সুর ও ছন্দের সঙ্গে শরীরভঙ্গি, হাতের অঙ্গভঙ্গি, পায়ের ছন্দের এমন নিখুঁত সমন্বয় ভক্তদের মুগ্ধতার আবেশে ভাসিয়ে নিয়েছে। ভিডিও গুলোর নিচে ভক্তদের প্রশংসার জোয়ার এখনো অব্যাহত।

বাংলাদেশি প্রবাসী সমাজে ধামাইল গান ও নৃত্যের আবেদন নতুন কিছু নয়। তবে পৃথা দেবের এই পরিবেশনা শুধু প্রবাসী সমাজেই নয়, নেটদুনিয়ার সীমা ছাড়িয়ে পৌঁছে গেছে বিশ্বের নানা প্রান্তের দর্শকের হৃদয়ে। ধামাইলের স্বতন্ত্র আবেগ, লোকজ ছন্দ ও ভালোবাসার আবেশ সবকিছু মিলিয়ে এটি হয়ে উঠেছে এক অনন্য সাংস্কৃতিক উপহার। যা প্রবাসী সমাজের সাংস্কৃতিক আত্মপরিচয়কে আবারো জাগ্রত করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com