রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
বিএনপির সময়ে ৫ ভাইসহ জেলে গিয়েছিলাম

বিএনপির সময়ে ৫ ভাইসহ জেলে গিয়েছিলাম

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ভোলা জেলা পরিষদ হলরুমে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ভোলা উত্তরের আয়োজনে ‘ইসলামী সমাজ ব্যবস্থা ও কল্যাণরাষ্ট্র গঠনে ওলামায়ে কেরামের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, যারা গত ৫৪ বছর দেশ পরিচালনা করেছে, তাদের দেশ পরিচালনায় আমরা পেয়েছি দুর্নীতি, চোরের দিক থেকে তামাম দুনিয়ার মধ্যে বাংলাদেশকে ৫ বার ফাস্ট বানিয়েছে। এরা আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার করে কানাডাসহ বিভিন্ন জায়গায় বেগমপাড়া তৈরি করেছে।

 

 

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ আল্লাহর কুদরতে যে পালালো, দম্ভ করে বলেছে হাসিনা পালায় না। আল্লাহর মাইর আলামের বাহির, ভাত রান্না করেও খেয়ে যেতে পারেনি। তার ভূমিমন্ত্রীর ৩টা দেশে প্রায় ৬২০টার মতো বাড়ির সন্ধান পাওয়া গেছে। এদের দেশ পরিচালনায় হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হতে দেখেছি। এদের দেশ পরিচালনায় আয়নাঘরের মতো আইয়্যামে জাহেলিয়াতের ইতিহাস এরা হার মানিয়েছে। এদের পরিচালনায় আমরা পেয়েছি লাখ লাখ মানুষকে মিথ্যা মামলার মাধ্যমে সংসারকে বিলীন করে ফেলেছে।

 

 

চরমোনাই পীর বলেন, বিগত দিনগুলোতে আমরা অনেকে অন্যের ওপর ভর করে চলেছি, কিন্তু ইসলাম নামক গাছকে আকড়ে ধরে মাথা উঁচু করে দাঁড়াবার চিন্তা কেউ করেনি। ৫ আগস্টের পর আলহামদুলিল্লাহ একটা ক্ষেত্র তৈরি হয়েছে ইসলামের পক্ষে। দেশ ও মানবতার কল্যাণের পক্ষে বিদেশি তাবেদার থেকে দেশকে রক্ষার জন্য একটা সুযোগ তৈরি হয়েছে। এ সুযোগের যদি আমরা সদ্ব্যবহার করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যত প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস পড়বে তখন আমাদেরকে ধিক্কার জানাবে, কলঙ্কের ইতিহাস রচনা করবে।

 

 

তিনি বলেন, এখন শুধুমাত্র আপনারা যদি এক কণ্ঠে আওয়াজ তুলতে পারেন চোর, চাঁদাবাজ, খুনি জালেম এবং বিদেশিদের তাঁবেদার দেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, ওদের মাথা ভাঙতে হবে, ওদেরকে বাংলার জমিন থেকে উঠিয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। সেজন্য আমরা ঘোষণা দিয়েছি, যারা ইসলামিক দল আমরা করি আমরা একটা বাক্স দেব। এ ঘোষণা শোনার পর এক শ্রেণির মাথা খারাপ হয়ে গেছে।

 

 

আলোচনা সভায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ভোলা উত্তরের সভাপতি মুফতি ইয়াসিন নবীপুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ভোলা-১ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ওবায়েদুর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ভোলা উত্তরের সেক্রেটারি  মাওলানা মুহাম্মদ আবু সালেহ। সভায় ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলামসহ ভোলার বিশিষ্ট ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com