রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
সহিংস বিক্ষোভে প্রাণহানি, টিএলপিকে নিষিদ্ধ ঘোষণা করলো পাকিস্তান

সহিংস বিক্ষোভে প্রাণহানি, টিএলপিকে নিষিদ্ধ ঘোষণা করলো পাকিস্তান

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, বৃহস্পতিবার পাকিস্তানের মন্ত্রিসভা দেশটির ডানপন্থী সহিংস রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানকে (টিএলপি) নিষিদ্ধ ঘোষণা করেছে। কয়েকদিন আগে ইসরায়েল-বিরোধী সহিংস বিক্ষোভে টিএলপির সদস্যদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পাঁচজনের প্রাণহানির ঘটনার পর এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

 

 

পাকিস্তানের সরকার এক বিবৃতিতে বলেছে, তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানকে নিষিদ্ধের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পাকিস্তানের কট্টর ডানপন্থী রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) প্রায়ই দেশটিতে সহিংস বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে। রাস্তা অবরোধ করে টিএলপির করা আন্দোলনে পাকিস্তানে বিভিন্ন সময়ে সরকারের জন্য বড় ধরনের সমস্যাও তৈরি করেছিল।

 

২০১৫ সালে প্রতিষ্ঠিত সুন্নি ইসলামপন্থী এই দলটি ব্ল্যাসফেমি আন্দোলনকে প্রধান ইস্যু করে গড়ে ওঠে এবং ২০১৬ সালে রাজনৈতিক দলে রূপ নেয়।

 

 

দেশটির কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার ২০২১ সালে সহিংস বিক্ষোভের পর দলটিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। তবে এর ছয় মাস পর শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। সেই সময় দলটি ভবিষ্যতে সহিংসতা পরিহার করবে প্রতিশ্রুতি দিয়েছিল।

 

বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ফেডারেল সরকার সন্ত্রাসবিরোধী আইনে তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানকে নিষিদ্ধ করার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে। পাঞ্জাবের প্রাদেশিক সরকারের সুপারিশের ভিত্তিতে অনুষ্ঠিত ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

 

 

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঞ্জাব সরকারের অনুরোধে দলটির সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে মন্ত্রিসভাকে অবহিত করেছে। এরপর দলটির ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত সর্বসম্মতভাবে অনুমোদন পেয়েছে।

 

 

বিবৃতিতে বলা হয়, ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি দেশজুড়ে সহিংসতা উসকে দিয়েছে। এ কারণে দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com