রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:১০ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
কিছু উপদেষ্টার খারাপ আচরণের জন্য জনগণের মধ্যে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে: হুমায়ূন কবির

কিছু উপদেষ্টার খারাপ আচরণের জন্য জনগণের মধ্যে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে: হুমায়ূন কবির

Oplus_131072

সবসময় ডেস্ক ::: শুক্রবার (২৪ অক্টোবর) যুক্তরাজ্য থেকে সিলেটে ফিরে হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আগামী ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে মানুষের মধ্যে শঙ্কা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে হুমায়ূন কবির বলেন, ‘মানুষের মধ্যে কিছু শঙ্কা থাকতেই পারে। কিছু দলের হস্তক্ষেপ ও কিছু উপদেষ্টার আচরণ মানুষকে আশ্বস্ত করছে না। এসব নিয়ে আমাদের দলের প্রতিনিধি দল সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। লেভেল প্লেয়িং এনভায়রনমেন্ট তৈরির জন্য করণীয় বিষয়গুলোও তাকে জানিয়েছেন।’

 

 

তিনি আরও বলেন, ‘জনগণই সিদ্ধান্ত নেবে— কার হাতে তারা দেশ দেখতে চায়। মানুষ আগ্রহ নিয়ে ভোট দিতে চায়। তারা মনে করছে ১৭ বছর পর তারা ভোটাধিকার ফিরে পেয়েছে।’

 

 

তারেক রহমান দেশে ফিরবেন জানিয়ে হুমায়ূন কবির বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে যাবে। ফেব্রুয়ারিতে নির্বাচন, তাই খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন।’

 

 

মাজার জিয়ারতকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এনামুল হক চৌধুরী, আরিফুল হক চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

 

এর আগে, দুপুরে হুমায়ূন কবির সিলেটে পৌঁছালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ফুলেল সংবর্ধনা দেন দলীয় নেতাকর্মীরা।

 

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com