শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
স্বামীর অপেক্ষায় স্ত্রী: ঈদের তিন দিন পর রাগ করে বাড়ি ছাড়লেন স্বামী সিলেটের টুকেরবাজার থেকে গ্রে প্তা র অলি সিলেটে ৩২ ঘন্টায় গ্রে*প্তা*র ৫৭ সিলেট-ঢাকা মহাসড়ক অ ব রো ধ সিলেটের দাসপাড়া থেকে গ্রে*প্তা*র ফিরোজ- হাসান চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের ৪৮ দল, কোন গ্রুপে কে? অনেকটাই সুস্থ মির্জা আব্বাস, কথা বলছেন সবার সঙ্গে সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন ইসরায়েলের প্রতিরক্ষা নেটওয়ার্কে বড় ধরনের হ্যাকিংয়ের দাবি হান্দালা সাইবার গ্রুপের বুরুন্ডির সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, হতাহত ৭০ ইরানকে প্রস্তর যুগে ফেরত পাঠানো হবে ওসমানীনগরে জাতীয় নির্বাচনে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতার টাকা আত্মসাতের অভিযোগ রাত ৮টার মধ্যে সকল দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন খ্যাতিমান গবেষক ড. শাকিরুল ইসলাম এলপিজি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা সিলেটগামী তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তদন্ত কমিটি গঠন সিলেটে দোকান-শপিংমলে মানতে হবে যে নির্দেশনা দু র্ভো গে র অবসান, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক দুর্ভোগের পর পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা এখনও উদ্ধার হয়নি মাধবপুরে লাইনচ্যুত বগি, তেল লুট ঠেকাতে বিজিবি মোতায়েন হবিগঞ্জে লাইনচ্যুত ট্রেনের ২ লাখ লিটার তেলের ৪০ শতাংশই ক্ষতিগ্রস্ত, তেল লুটের হিড়িক উহুদ- ভালোবাসা, ত্যাগ আর শিক্ষা কোম্পানীগঞ্জ থানায় পুলিশ সুপারের পরিদর্শন, সেবার মানোন্নয়নে জোর যে কারণে ভূমধ্যসাগরে মারা গেছেন সুনামগঞ্জের ১০ জন বিদেশে পাঠানোর নামে প্রতারণা দালাল ফুলমিয়া’র ফাঁদে সর্বস্বান্ত মানুষ ললীছড়ার উপর অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে এলাকাবাসীর গণস্বাক্ষর সিলেটে মোবাইল ও টাকা চুরির অভিযোগ তামিম আহমদ রাব্বির বিরুদ্ধে রমজানে সিলেটে গ্রেফতার ১১২৯, উদ্ধার বিপুল মাদক ও চোরাচালান পণ্য ঈদ আনন্দে সিলেট ভ্রমণে মানুষের ঢল, ব্যস্ত পর্যটন স্পট
সমাবেশ মঞ্চে বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দিলেন কর্মী

সমাবেশ মঞ্চে বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দিলেন কর্মী

সবসময় ডেস্ক ::: সুনামগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারণার অংশ হিসেবে আয়োজিত সমাবেশে দলের মনোনয়নপ্রত্যাশী কামরুজ্জামানকে ১০ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। সমাবেশে তাকে ফুল ও টাকার মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয়

 

শনিবার বিকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজারে এ ঘটনা ঘটে।

 

 

৩১ দফার প্রচারণার ঘোষণা থাকলেও এটি ছিল মূলত জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের নির্বাচনি সমাবেশ।

 

 

উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। সমাবেশ শুরুর পর একপর্যায়ে কামরুজ্জামানকে ফুল, টাকার মালা গলায় পরিয়ে দেন কিছু নেতাকর্মী। তখন মঞ্চে উঠে নূর কাশেম নামের একজন কর্মী কামরুজ্জামানের হাতে একটি চেক তুলে দেন। কামরুল সেটি হাতে নিয়ে দেখেন ১০ লাখ টাকার চেক। পরে তিনি চেকটি সমাবেশে উপস্থিত দলের নেতা-কর্মীদের দেখান।

 

 

কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘দলের ওই কর্মীর সঙ্গে আমার আগে পরিচয় হয়নি। তিনি চেকটি আমার হাতে দিয়ে রোববার ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার কথা বলেছেন। মানুষের ভালোবাসায় আমি অভিভূত।’ মনোনয়ন পাওয়ার বিষয়ে দৃঢ় বিশ্বাস প্রকাশ করেন কামরুজ্জামান।

 

 

তিনি বলেন, ‘আমি ধানের শীষের কথা বলছি। ধানের শীষে ভোট চাইছি। জনগণ পাশে থাকলে আমি এখানে মনোনয়ন পাব বলে বিশ্বাস করি।’

 

 

জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম মাহমুদ তালুকদারের সভাপতিত্বে সমাবেশে কামরুজ্জামান ছাড়াও বক্তব্য দেন উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. শাহীনুর রহমান, জুলফিকার চৌধুরী, ফজলুল কাদের চৌধুরী (তৌফিক) ও সাজ্জাদ মাহমুদ তালুকদার, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল হক প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com