রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
কোম্পানীগঞ্জ থানায় পুলিশ সুপারের পরিদর্শন, সেবার মানোন্নয়নে জোর

কোম্পানীগঞ্জ থানায় পুলিশ সুপারের পরিদর্শন, সেবার মানোন্নয়নে জোর

Oplus_131072

নিজস্ব প্রতিবেদক::::  সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় পরিদর্শন করেছেন সিলেট জেলার পুলিশ সুপার ড.মোঃ যাবের সাদেক চৌধুরী । তাঁর এ পরিদর্শনকে কেন্দ্র করে থানাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

 

 

 

 

রবিবার (২৯ মার্চ) দুপুরে তিনি কোম্পানীগঞ্জ থানায় পৌঁছালে প্রথমেই ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনারের মাধ্যমে তাকে বরণ করে নেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খান। এ সময় থানার অন্যান্য কর্মকর্তা ও সদস্যরাও উপস্থিত ছিলেন।

 

 

 

 

পরবর্তীতে পুলিশ সুপার থানার বিভিন্ন শাখা ঘুরে দেখেন। তিনি থানার ডিউটি অফিস, হাজতখানা, মালখানা, জিডি রুম ও অস্ত্রাগারসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক অবস্থা পরিদর্শন করেন। পাশাপাশি তিনি নথিপত্র সংরক্ষণ, মামলার অগ্রগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

 

 

 

 

পরিদর্শনকালে তিনি উপস্থিত পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং তাদের কাজের অগ্রগতি, সমস্যা ও সম্ভাবনার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি দায়িত্ব পালনে আরও আন্তরিকতা, সততা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

 

 

 

 

 

পুলিশ সুপার বলেন, জনগণের জানমাল রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সেবা প্রার্থীদের সাথে ভালো আচরণ নিশ্চিত করা পুলিশের প্রধান দায়িত্ব। তিনি সকল সদস্যকে জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে মানবিক ও দায়িত্বশীল আচরণ করার নির্দেশনা প্রদান করেন।

 

 

 

 

এছাড়াও তিনি থানার পরিবেশ পরিচ্ছন্ন রাখা, দ্রুত সেবা প্রদান, অভিযোগ গ্রহণে স্বচ্ছতা বজায় রাখা এবং অপরাধ দমনে আরও সক্রিয় ভূমিকা রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

 

 

 

পরিদর্শনের শেষে পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও উন্নত সেবা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

 

 

 

এ সময় কোম্পানীগঞ্জ থানার অন্যান্য কর্মকর্তা, পুলিশ সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com