সোমবার, ১৫ Jun ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিএনজি শ্রমিক ইউনিয়ন হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের অনিয়ম, দুর্নীতির অভিযোগে স্মারকলিপি প্রদান হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে  ফ্রি খতনা ক্যাম্পের উদ্বোধন আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ রায়হান হ ত্যা মা ম লা, সিলেট র‌্যাবের কব্জায় বিলাল সিলেটে যে কারণে লাখ টাকা জ রি মা না দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য আহবান ওসমানীনগরে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম হবিগঞ্জে চেয়ারম্যানের ‘পদ’ নিয়ে সংঘর্ষ সুনামগঞ্জ মেডিকেল কলেজে ক্লাস বর্জন, বিক্ষোভ জকিগঞ্জে সুরমা নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার আশারকান্দি ইউনিয়নের উন্নয়নে মাঠে সাংবাদিক শেখ লুৎফুর রহমান কোম্পানীগঞ্জে হত্যা মামলার দুই আসামিসহ তিনজন গ্রেফতার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল সিলেট বড়লেখায় আ*সা*মি গ্রে প্তা র, আদালতে স্বীকারোক্তি পুশ-ইন ঠেকাতে সিলেট সীমান্তে যা করছে বিজিবি আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কোন দেশ থেকে দেখা যাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বানকে মার্কিনিদের ‘সেকেলে স্বপ্ন’ বলছে উ. কোরিয়া ভোলাগঞ্জের সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা হবিগঞ্জে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত রামিসা হত্যাকাণ্ডের বিচার : আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যা মামলার আপিল শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রমজানে সিলেটে গ্রেফতার ১১২৯, উদ্ধার বিপুল মাদক ও চোরাচালান পণ্য

রমজানে সিলেটে গ্রেফতার ১১২৯, উদ্ধার বিপুল মাদক ও চোরাচালান পণ্য

পারভেজ আহমদ :::: পবিত্র রমজান মাসজুড়ে সিলেট মহানগরীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ১৯ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত পরিচালিত মাসব্যাপী বিশেষ অভিযানে ছিনতাইকারী, মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত আসামি ও অপহরণকারীসহ মোট ১ হাজার ১২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

 

 

এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী তদারকিতে মহানগরীর বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় নিষিদ্ধ পণ্যও জব্দ করা হয়েছে।

 

 

 

পুলিশ সূত্র জানায়, অভিযানে ছিনতাই ও মাদক নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ সময় মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ৪৭ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পলাতক ১৪১ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে আইনের আওতায় আনা হয়। মেট্রোপলিটন অধ্যাদেশ লঙ্ঘনের দায়ে আরও ৩৫২ জনকে আটক করা হয়েছে।

 

 

 

মাদকবিরোধী অভিযানে ১২৯ জন কারবারি ও সেবীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয় ১ হাজার ১৯২ পিস ইয়াবা, ১২৩ বোতল বিদেশি মদ, ২৯৪ লিটার চোলাই মদ এবং উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা।

 

 

 

চোরাচালানবিরোধী অভিযানে ৬ কেজির বেশি জিরা, ৯০০ কেজি পেঁয়াজ, ৮ হাজার পিসের বেশি চকলেট, ১২ হাজার পিস মেহেদীসহ বিপুল পরিমাণ কসমেটিকস ও কম্বল জব্দ করা হয়েছে।

 

 

 

কোতোয়ালী মডেল থানা এলাকায় পৃথক এক অভিযানে মুক্তিপণ আদায়কারী চক্রের ১০ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এ সময় অপহৃত ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

 

 

 

এছাড়া নিয়মিত মামলায় ২১৬ জন, সন্দেহভাজন হিসেবে ১৮৫ জন এবং চোর, জুয়াড়ি ও হকারসহ আরও ১৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

 

 

এসএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, মহানগরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com