রবিবার, ০৭ Jun ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাণিজ্যমন্ত্রীর অসন্তোষ ঢাকার আতিথেয়তায় মুগ্ধ কলকাতার অভিনেত্রী সৃজা ক্রিকেটের নিয়মে যেসব পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি হ্যারি কেনের হ্যাটট্রিকে বায়ার্নের গোল উৎসব চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলল বার্সেলোনা পরিবেশ আইন লঙ্ঘনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজার যাবে বিমান সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে! সিলেটে যে রোগে বাড়ছে প্রাণহানি সিলেটে ধরা ৭ ছি ন তা ই কা রী, ৪ জন জেলার বাইরের আমির হামজাকে নিয়ে যা বললেন রাশেদ খান হরমুজে ১০০ জাহাজ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি সেন্ট্রাল কমান্ডের হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, গুলিবিদ্ধ ২ লাখের নিচে কোনও গরু নেই রামিসা হত্যা মামলার দুই আসামিকে আদালতে আনা হয়েছে আয়ে শীর্ষে রোনালদো, তিন নম্বরে মেসি জৈন্তাপুরে চোরাই ভারতীয় চাপাতাসহ পিকআপ জ ব্দ, গ্রে*প্তা*র ১ হবিগঞ্জে পৃথক দুই অ*গ্নি*কা*ণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি সিলেটে স্ত্রীর বি রু দ্ধে স্বামীর হ ত্যা মা ম লা সিলেটে ২৩৩ জন পাকড়াও প্রবাসী কল্যাণ ডেস্কের পরিদর্শকের মৃ ত্যু তে সিলেট পুলিশ সুপারের শোক

বিদেশে পাঠানোর নামে প্রতারণা দালাল ফুলমিয়া’র ফাঁদে সর্বস্বান্ত মানুষ

বিদেশে পাঠানোর নামে প্রতারণা দালাল ফুলমিয়া’র ফাঁদে সর্বস্বান্ত মানুষ

মোহাম্মদ রাসেল খাঁন :::: বিদেশে কাজের স্বপ্ন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ফুলমিয়া নামের এক কথিত দালালের বিরুদ্ধে।

 

 

 

 

অভিযুক্তের বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের লামার হাদারপার ও বগাইয়া হাওর দক্ষিণ পাড়া মহল্লায় বলে জানা গেছে।দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন এলাকার নিরীহ ও অসহায় মানুষদের টার্গেট করে প্রতারণার এই জাল বিস্তার করেছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।

 

 

 

 

অভিযোগ রয়েছে, বিদেশে পাঠানোর কথা বলে ফুলমিয়া ভুয়া ভিসা ও জাল টিকিটের মাধ্যমে মানুষকে প্রলুব্ধ করেন। কেউ কেউ বিদেশে গেলেও সেখানে গিয়ে পড়েন চরম দুর্ভোগে—কাজ না পেয়ে মাসের পর মাস না খেয়ে দিন কাটাতে হয় তাদের। অনেকেই ফিরে আসার পথও খুঁজে পান না।

 

 

 

 

 

আরও ভয়াবহ অভিযোগ হলো, অনেককে জাল ভিসা ও টিকিট দিয়ে ঢাকায় এনে তার সহযোগী সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে আটকে রাখা হয়। এরপর পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়। এইভাবে অসংখ্য মানুষ প্রতারণার শিকার হয়েছেন বলে জানা গেছে।

 

 

 

 

ভুক্তভোগীদের একজন নুরুল হুদা জানান, কিরগিস্তানে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে ৪ লাখ টাকা নেওয়া হয়। এই টাকা জোগাড় করতে তিনি নিজের জমি বিক্রি করেন এবং ঋণ নেন। কিন্তু পরবর্তীতে তাকে জাল ফ্লাইট টিকিট দিয়ে ঢাকায় এনে আটকে রাখা হয় এবং মুক্তিপণের জন্য তার পরিবারের ওপর চাপ সৃষ্টি করা হয়। তিনি জানান, প্রতারণার শিকার হয়ে এখন তিনি আর্থিকভাবে সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছেন।

 

 

 

 

একইভাবে আজ্জম, তবদুল, রবিউলসহ আরও অনেকেই এই প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাদের অনেকেই বিদেশে গিয়ে কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন, আবার কেউ কেউ দেশে ফিরে এসে ঋণের বোঝা নিয়ে দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছেন।

 

 

 

 

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরেই এই চক্রটি সক্রিয় থাকলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রতিনিয়ত নতুন নতুন মানুষ এই ফাঁদে পা দিচ্ছেন এবং সর্বস্বান্ত হচ্ছেন।

 

 

 

 

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, দ্রুত এই প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করা হোক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com