রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
গোয়াইনঘাটে বিকাশের ৬ লক্ষাধিক টাকা ছি*ন*তা*ই

গোয়াইনঘাটে বিকাশের ৬ লক্ষাধিক টাকা ছি*ন*তা*ই

সিলেট মহানগরীর সুবিদবাজার সিলভার টাওয়ারের মৌলা বক্স করিম বক্স কোম্পানির সেলস অফিসারকে অস্ত্রের মুখে জিম্মি করে বিকাশের ৬ লক্ষাধিক টাকা ও দামি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) গোয়াইনঘাট থানায় অভিযোগটি (নং ২৪/২৯৯) দায়ের করেছেন কোম্পানিটির ডিস্ট্রিবিউটর ম্যানেজার মো. জামাল উদ্দিন (৪০)।

তিনি নগরীর রায়নগর দর্জিবন্দ এলাকার মাসুক মিয়ার ছেলে।

অভিযোগে আসামি করা হয়েছে ৪জনকে। তারা হলেন, গোয়াইনঘাট থানার লাবু গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে জুবায়ের আহমদ (২৭) ও মনু মিয়ার ছেলে জুবের আহমদ (২৪), শনিরগ্রামের আজির উদ্দিনের ছেলে এবাদুর রহমান (৩৮) সতী গ্রামের চেরাগ আলীর ছেলে সোলাইমান (২৮)।

জামাল উদ্দিন তার অভিযোগে উল্লেখ করেন, কোম্পানির সেলস কর্মকর্তা তরিকুল ইসলাম ও শোভন ধর গত ২৬ অক্টোবর সকাল সোয়া ১১টার দিকে গোয়াইনঘাটের পরগনাবাজার থেকে বিকাশের মার্কেট সার্ভিস শেষ করে মোটরসাইকেলে আহারকান্দি বাজারে যাওয়ার পথে গোয়াইনঘাট সদর ইউনিয়নের গড়ের খাল ব্রিজের উত্তর পাশে পৌঁছালে আসামিরা অজ্ঞাতনামা আরও কয়েকজনকে নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের গতিরোধ করে।

এসময় তারা দা ও অন্যান্য দেশীয় অস্ত্র প্রদর্শন করে তরিকুল ইসলামের কাঁধের ব্যাগসহ ৬ লাখ ১৪ হাজার টাকা, শোভন ধরের সাড়ে ২৫ হাজার টাকা দামের অ্যান্ড্রোয়েড মোবাইল সেট ও কোম্পানীর গুরুত্বপূর্ণ অনেক কাগজপত্র কেড়ে নেয়। তাদের চিৎকার চেচামেচি শুনে স্থানীয়দের এগিয়ে আসতে দেখে তারা মামলা দায়ের করলে বা বিচার প্রার্থী হলে প্রাণনাশের হুমকি দিয়ে দ্রæত ঘটনাস্থল থেকে কেটে পড়ে।

জামাল উদ্দিন এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

বিষয়টি নিয়ে কথা বলতে গোয়াইনঘাট থানার ওসির (ভারপ্রাপ্ত কর্মকর্তা) নম্বরে কল দিলেও তিনি তা রিসিভ করেন নি।

তবে অভিযোগকারীর পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো কোনো আসামি ধরা পড়েনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com