রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
ইউরোপের প্রলোভন লিবিয়া, নেপালে সিলেটের তরুণ যুবকদের বন্দিজীবন

ইউরোপের প্রলোভন লিবিয়া, নেপালে সিলেটের তরুণ যুবকদের বন্দিজীবন

মো.পারভেজ আহমদ ::::  লিবিয়ায় চার বছর ধরে মাফিয়াদের হাতে বন্দী ছিলেন সিলেটের লন্ডনী রোডের জাহাঙ্গীর আলম। একের পর এক ক্যাম্পে ঘুরিয়ে নির্যাতন চালাতো মানবপাচারকারীরা। তারা মাফিয়াদের কাছে বাংলাদেশিদের বিক্রি করে দিতো। ক্যাম্প বদলের পরপরই বাড়তো টাকার জন্য চাপ দেওয়া। অন্যথায় উল্টো করে ঝুলিয়ে পেটানোর দুঃসহ স্মৃতি ভুলতে পারছেন না। নির্যাতন থেকে বাঁচতে চার বছরে প্রায় ৪০ লাখ টাকা দিতে হয়েছে তার পরিবারকে।

 

ইউরোপ যাওয়ার জন্য নেপালে গিয়ে মাফিয়াদের হাতে বন্দী হওয়া দক্ষিণ সুরমার এম এ মান্নান জানান, পিস্তল ধরে পরিবারের সাথে মিথ্যা কথা বলতে বাধ্য করা হয়েছে। তারা টাকার জন্য ক্যাম্পে আটকে রাখাসহ বেধড়ক পিটিয়ে অজ্ঞান করে ফেলে রাখার দিনগুলো ছিলো শিউরে ওঠার মতো।

 

শুরু জাহাঙ্গীর কিংবা মান্নান নয়, ইউরোপের নেশায় বুঁদ হওয়া সিলেটের শত শত তরুণ যুবক লিবিয়া, নেপাল, কেনিয়ায় এখনো বন্দী জীবন কাটাচ্ছেন মাফিয়াদের কাছে। এদের মধ্যে ভাগ্যবান গুটি কয়েক তরুণ, যুবক জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল সাগর পেরিয়ে স্বপ্নের দেশে প্রবেশ করতে পারলেও বেশিরভাগেরই মরতে মরতে বেঁচে ফিরছেন। অনেকে আবার মাফিয়াদের নির্যাতনে বন্দী অবস্থায় জীবন হারাচ্ছেন, তাদের লাশটাও শেষবারের মতো দেখতে পান না স্বজনরা।

 

লিবিয়া ফেরত জাহাঙ্গীর আলমের ভাই ফেরদৌস আহমদ বলেন, মাফিয়াদের হাতে বন্দী জাহাঙ্গীরকে নির্যাতনের ভিডিও দেখে তার মা স্ট্রোক করে অসুস্থ হয়ে মারা যান। ভাইকে বাঁচাতে সহায় সম্পত্তি, সোনাদানা সবই বিক্রি করে তাদের পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েও মাফিয়াদের দাবি পরিশোধ করতে হয়েছে ভাইকে বাঁচাতে।

 

সিলেট চেম্বার অব কমার্সের পর্যটন সাব কমিটির চেয়ারম্যান হুমায়ুন কবির লিটন জানান, সিলেটের এক শ্রেণির ট্রাভেল ব্যবসায়ী লোভনীয় ফাঁদ পেতে যুবকদের আকৃষ্ট করছে। তারা নেপাল, কেনিয়া কিংবা লিবিয়া হয়ে ইউরোপের দেশে পাঠানোর আশ্বাস দিয়ে নিয়ে মাফিয়াদের কাছে বিক্রি করে দেয়। এ কারণে অনেক দেশ বাংলাদেশকে পর্যটন ভিসা দিচ্ছে না।

 

হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্টের চেয়ারম্যান দেলোয়ার হোসেন খান উদ্বেগ প্রকাশ করে বলেন, লোভনীয় অফারে নিঃস্ব হচ্ছে পরিবারগুলো। স্বামী, সন্তান হারিয়ে পথে বসছেন অনেকে। মাফিয়াদের হাতে জিম্মি হওয়াদের ছাড়াতে বিপুল পরিমাণ টাকা দিতে হচ্ছে। এটা মানবাধিকার লঙ্ঘন।

 

প্রবাসী অধ্যূষিত সিলেট অঞ্চলে মানবপাচার উদ্বেগজনকভাবে বাড়ছে। ইউরোপে যাওয়ার স্বপ্নে বিভোর যুবকরা লিবিয়ায় মাফিয়াদের হাতে বছরের পর বছর বন্দী থেকে হয়েছেন নির্যাতিত। লাখ লাখ টাকা মাফিয়াদের দিয়ে নিঃস্ব হচ্ছে পরিবারগুলো। শুধু গত ৬ মাসেই সিলেটে মানবপাচার আইনে দায়ের হয়েছে ১৯টি মামলা।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, প্রলোভনে পড়ে ঝুঁকিতে পড়ছেন তরুণ, যুবকরা। বিভিন্ন দেশে ‘গেম ঘর’ নামে ছোট্ট কুটুরিতে তাদের আটকে নির্যাতন করার বিষয়টি আমরা তদন্তকালে জেনেছি। অনেকেই মানবপাচারকারীদের মুক্তিপন মেটাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। সিলেটের মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় হওয়া ১৯টি মামলা ঢাকা সিআইডি তদন্ত করছে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com