রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
এক সপ্তাহে ১১ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

এক সপ্তাহে ১১ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

সব সময় রিপোর্ট ::::এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে নিজেদের দেশে ফেরত পাঠিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি আরবজুড়ে ব্যাপক ধরপাকড় অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে দেশটি।

 

রোববার (৭ ডিসেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানে গত এক সপ্তাহে ১৯ হাজার ৭৯০ অবৈধ বাসিন্দাকে আটক করা হয়েছে। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

 

প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত যৌথ অভিযানে নিরাপত্তা বাহিনী বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সমন্বয়ে তল্লাশি চালায়। সংবাদমাধ্যম ওকাজেন প্রতিবেদন অনুযায়ী, এ অভিযানে ১২ হাজার ২৫২টি আবাসন আইন লঙ্ঘন, ৪ হাজার ৩৮৪টি সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন এবং ৩ হাজার ১৫৪টি শ্রম আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করা হয়েছে।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২১ হাজার ৮০৫ জনকে তাদের নিজ নিজ দূতাবাসে ভ্রমণ নথি সংগ্রহের জন্য পাঠানো হয়েছে। এছাড়া ৫ হাজার ৩৭০ জনকে ভ্রমণ সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সহায়তা করা হয়েছে। একই সময়ে ১১ হাজার ১৪৮ জনকে সৌদি আরব থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

 

সীমান্তসংক্রান্ত অপরাধ দমনে অভিযানটি বিশেষভাবে নজর দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৬৬১ জনকে আটক করা হয়েছে। তাদের ৪৫ শতাংশ ইয়েমেনি, ৫৪ শতাংশ ইথিওপিয়ান এবং বাকিরা বিভিন্ন দেশের নাগরিক। দেশত্যাগের চেষ্টা করার সময় আরও ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

এ ছাড়া অবৈধ প্রবেশকারীদের পরিবহন, আশ্রয় বা কর্ম দেওয়ার অভিযোগে ১৫ জনকে আটক করা হয়েছে। বর্তমানে ৩১ হাজার ২৯২ প্রবাসী আইনগত প্রক্রিয়ার অধীনে রয়েছেন। তাদের মধ্যে ২৯ হাজার ৪১০ পুরুষ এবং এক হাজার ৮৮২ নারী রয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com