বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
রমজানে সিলেটে গ্রেফতার ১১২৯, উদ্ধার বিপুল মাদক ও চোরাচালান পণ্য ঈদ আনন্দে সিলেট ভ্রমণে মানুষের ঢল, ব্যস্ত পর্যটন স্পট ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাংবাদিক পারভেজ আহমদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাংবাদিক দিপু সিদ্দিকী ঈদ-উল-ফিতর উপলক্ষে সিলেটবাসীকে মাহমুদ শফিক চৌধুরীর শুভেচ্ছা সিলেটে ঈদ জামাতে লক্ষাধিক মুসল্লির জমায়েত ঈদ-উল-ফিতর উপলক্ষে কোম্পানীগঞ্জবাসীকে ওসি সফিকুল ইসলাম খানের শুভেচ্ছা সিলেটের কোম্পানিগঞ্জের শাহ আরেফিন টিলা সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে অবৈধ পাথরসহ ৪১ টি মাহিন্দ্রা ট্রাক্টর আটক নাম প্রকাশ না করে অভিযোগ, ওসির ভূমিকায় প্রশ্ন সিলেট সীমান্তে দুই তরুণীসহ আটক ৩ মটর ওয়ার্কসপ মেকানিক ইউনিয়নের পক্ষ থেকে বাবলু হোসেন হৃদয় এর ঈদ শুভেচ্ছা সিলেটে কখন কোথায় ঈদের জামাত ম্যানুয়াল পদ্ধতিতে পাথর উত্তোলন কার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যে সরকার কাজ করছে আরিফুল হক চৌধুরী সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী উজ্জ্বল জাতীয়তাবাদী পরিবারের দোয়া ও ইফতার মাহফিল ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে নেইমারের নাম বাংলাদেশ গলফ ফেডারেশনের (বিজিএফ) নির্বাহী কমিটির প্রথম নির্বাচন আজ ইরানে সবচেয়ে তীব্র হামলা চলবে কানাডায় মার্কিন কনস্যুলেটে গুলি ইরানি সংবাদমাধ্যমে নেতানিয়াহুর মৃত্যুর খবর সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা মির্জা আব্বাসকে মানহানিকর বক্তব্যের অভিযোগে নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে সমন জারি হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু ও মদ জব্দ author মাাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি আগে সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত : স্বরাষ্ট্রমন্ত্রী ১৬ মার্চ খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী যুদ্ধ পরিস্থিতির মধ্যেও শারজাহ-আবুধাবি রুটে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেটে ৯ যানবাহনকে জ*রি*মা*না পানসী রেস্টুরেন্টসহ ৫ প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা সিলেটে ছিনতাইকারীদের বিরুদ্ধে চিরুনি অভিযানে র‌্যাব, এক রাতেই গ্রেপ্তার ১৬
রেদোয়ানুলসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন আদেশ ২৪ ডিসেম্বর

রেদোয়ানুলসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন আদেশ ২৪ ডিসেম্বর

 সবসময় ডেস্ক :::জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী বুধবার (২৪ ডিসেম্বর) দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। অন্য দুই সদস্য হলেন—বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

 

 

এদিন সকালে রেদোয়ানুলসহ দুজনকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। অপরজন হলেন বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মো. রাফাত বিন আলম। তবে ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান পলাতক রয়েছেন।

 

 

ট্রাইব্যুনালে আজ পলাতক দুই আসামির পক্ষে শুনানি করেন সরকারি খরচে নিয়োগ পাওয়া রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। আর উপস্থিত দুই আসামির হয়ে লড়েন আইনজীবী হামিদুল মিসবাহ। শুনানিতে প্রত্যেকেই ডিসচার্জের আবেদন করেছেন। পরে অভিযোগ গঠনের ওপর আদেশের জন্য ২৪ ডিসেম্বর দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মঈনুল করিম ও শাইখ মাহদী।

 

 

এর আগে, গত ১৪ ডিসেম্বর এ বিষয়ে শুনানির কথা ছিল। কিন্তু বিশেষ কারণে হয়নি। ৬ ডিসেম্বর ফরমাল চার্জের ওপর শুনানি শেষ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা রেদোয়ান ও রাফাতকে ট্রাইব্যুনালে আনা হয়। শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল। একইসঙ্গে পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

 

 

উল্লেখ্য, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় দেশজুড়ে ব্যাপক হত্যাযজ্ঞ চলেছে। এর মধ্যে রামপুরায় নিহত হয়েছেন ২৮ জন। আহত হয়েছেন আরও অনেকে। রামপুরায় বিজিবি কর্মকর্তা রেদোয়ানুলকে আন্দোলনকারীদের সরাসরি গুলি ছুড়তে দেখা যায়। এছাড়া অন্যরাও নেতৃত্ব দিয়েছিলেন এ হত্যাযজ্ঞে। এর পরিপ্রেক্ষিতে তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী ট্রাইবুনালে চারজনের বিরুদ্ধে আলাদা ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com