সোমবার, ১৫ Jun ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিএনজি শ্রমিক ইউনিয়ন হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের অনিয়ম, দুর্নীতির অভিযোগে স্মারকলিপি প্রদান হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে  ফ্রি খতনা ক্যাম্পের উদ্বোধন আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ রায়হান হ ত্যা মা ম লা, সিলেট র‌্যাবের কব্জায় বিলাল সিলেটে যে কারণে লাখ টাকা জ রি মা না দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য আহবান ওসমানীনগরে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম হবিগঞ্জে চেয়ারম্যানের ‘পদ’ নিয়ে সংঘর্ষ সুনামগঞ্জ মেডিকেল কলেজে ক্লাস বর্জন, বিক্ষোভ জকিগঞ্জে সুরমা নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার আশারকান্দি ইউনিয়নের উন্নয়নে মাঠে সাংবাদিক শেখ লুৎফুর রহমান কোম্পানীগঞ্জে হত্যা মামলার দুই আসামিসহ তিনজন গ্রেফতার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল সিলেট বড়লেখায় আ*সা*মি গ্রে প্তা র, আদালতে স্বীকারোক্তি পুশ-ইন ঠেকাতে সিলেট সীমান্তে যা করছে বিজিবি আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কোন দেশ থেকে দেখা যাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বানকে মার্কিনিদের ‘সেকেলে স্বপ্ন’ বলছে উ. কোরিয়া ভোলাগঞ্জের সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা হবিগঞ্জে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত রামিসা হত্যাকাণ্ডের বিচার : আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যা মামলার আপিল শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ম্যানুয়াল পদ্ধতিতে পাথর উত্তোলন কার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যে সরকার কাজ করছে আরিফুল হক চৌধুরী

ম্যানুয়াল পদ্ধতিতে পাথর উত্তোলন কার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যে সরকার কাজ করছে আরিফুল হক চৌধুরী

গোয়াইনঘাট প্রতিনিধি::: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী বলেছেন, অবৈধভাবে পাথর-বালু উত্তোলনের দায়ে শুধু পেটের দায়ে খেটে খাওয়া শ্রমিকদের আটক করলেই হবে না। বরং শ্রমিকদের জবানবন্দির মাধ্যমে অন্তরালে থাকা প্রকৃত সুবিধাভোগীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

 

 

 

 

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নে ২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় দুস্থ ও অসহায় কর্মহীন পাথর-বালু সংশ্লিষ্ট প্রায় এক হাজার শ্রমিকের মাঝে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

 

 

মন্ত্রী বলেন, এই অঞ্চলের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে পাথর ও বালু উত্তোলনের ওপর নির্ভরশীল। তাই বিদ্যমান আইনি জটিলতা নিরসনে সংশ্লিষ্ট সকল প্রক্রিয়া সম্পন্ন করে স্থানীয় শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত ও ম্যানুয়াল পদ্ধতিতে পাথর উত্তোলন কার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যে সরকার কাজ করছে।

 

 

 

 

তিনি আরও জানান, পাথর শ্রমিকদের কর্মসংস্থান ও চলমান সংকট নিরসনের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং খুব শিগগিরই এ অঞ্চলের শ্রমিকদের জন্য সুখবর আসবে। এজন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

 

 

 

 

 

এসময় তিনি উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে নির্দেশ দিয়ে বলেন, শুধু শ্রমিকদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আটক না করে, এর সঙ্গে জড়িত চাঁদাবাজ ও প্রভাবশালীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

 

 

 

 

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আপাতত এই খাদ্য সহায়তা কর্মসূচির মাধ্যমে শ্রমিকদের মাঝে সরকারি সহযোগিতা প্রদান করা হয়েছে, যা তাদের দৈনন্দিন জীবনে কিছুটা স্বস্তি এনে দেবে। পাশাপাশি কর্মহীন পাথর শ্রমিকদের সন্তানদের লেখাপড়ার ব্যয় সরকারিভাবে বিনামূল্যে করার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

 

 

 

 

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

 

 

 

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহপরান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম স্বপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, থানার ওসি মো. মনিরুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, কেন্দ্রীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শ্রমিক দলের সভাপতি সুলেমান আলি, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খান,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান হেলোয়ার, সিলেট এমসি কলেজে ছাত্রদলের সহ-সভাপতি হাসান আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক ইউসুফ আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com