শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: প্রধানমন্ত্রী হাওরে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার হবিগঞ্জে মতিউর রহমানসহ প্রথম আলোর ৩ সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা হামে শিশুর মৃত্যুর প্রতিবাদে সিলেটে বিক্ষোভ : ইউনুস ও নুরজাহানের বিচার দাবি নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই, বিকাশের কর্মীসহ গ্রেপ্তার ৯ সনাতন পদ্ধতিতে হবে পাথর উত্তোলন ‘পরিবেশ বাঁচাতে’ মুখ্যমন্ত্রী হওয়ার আগেই গুঞ্জন, তৃষার সঙ্গে বিয়ের পিঁড়িতে থালাপতি বিজয়? সুনামগঞ্জে মহাসড়কে টর্চলাইট জ্বালিয়ে সং ঘ র্ষে এমপিসহ আ হ ত অর্ধশত সিলেটে-ঢাকা-চট্টগ্রাম রুটে রেলের ডাবল লাইনের কাজ সমীক্ষা পর্যায়ে: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় ‘জুলাই সনদ এড়িয়ে যেতে সরকার টালবাহানা করছে’ বাংলাদেশের বাজে বোলিংয়ে দ্বিতীয় দিন শেষে স্বস্তিতে পাকিস্তান টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম ২০০০ রানের মাইলফলকে লিটন আবারও বিশ্বকাপ মাতাবেন শাকিরা মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে কী কথা বললেন তুরস্ক-আমিরাতের প্রেসিডেন্ট এবার আমিরাতের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি এরদোয়ানের পানির নিচ থেকে তোলা পচা ধান শুকাতে ব্যস্ত কৃষক কুলাউড়া সীমান্ত দিয়ে পুশ-ইন ১০ বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর মৌলভীবাজারে ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১ ‘নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি যুদ্ধ শুরু করেছে’ ভূমিকম্পে কাঁপল দেশ হজে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু দেশে ফিরেছেন আরাকান আর্মির হাতে আটক ১৪ বাংলাদেশি সিলেটের গোলাপগঞ্জ থেকে পাপিয়া আ ট ক চা শ্রমিক ও নৃ-গোষ্ঠীর নারী-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় শাবিতে গবেষণা সেমিনার সিলেটে আরও এক শিশুর প্রাণহানী সিমজা’র নতুন সদস্য অন্তর্ভূক্তির জন্য দরখাস্ত আহবান মন্ত্রী জাহিদ হোসেনের মায়ের রূহের মাগফেরাত কামনায় শাহজালাল (রহ.) মাজারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তুফান আইলে আল্লা আল্লা”বর্ষা এলেই আতঙ্কে সিলেটের টিলাপাড়ের মানুষ সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কে চলন্ত ট্রাকে ডাকাতি
নাম প্রকাশ না করে অভিযোগ, ওসির ভূমিকায় প্রশ্ন

নাম প্রকাশ না করে অভিযোগ, ওসির ভূমিকায় প্রশ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি:::: সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে জেলার সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অস্পষ্ট মন্তব্য করে পুরো সাংবাদিক সমাজকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে।

 

 

 

সম্প্রতি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে ওসি ধোপাজান নদী থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে পুলিশের অভিযানের প্রসঙ্গ তুলে উল্লেখ করেন, এক ‘সাংবাদিক ভাই’ বড় নৌকার পরিবর্তে ছোট নৌকা জব্দ দেখানোর জন্য তদবির করেন। তিনি এটিকে সম্ভাব্য ব্ল্যাকমেইল বা অবৈধ সুবিধা নেওয়ার প্রচেষ্টা বলেও ইঙ্গিত দেন। একই সঙ্গে তিনি দাবি করেন, নদী রক্ষায় পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

 

 

 

তবে ওসির এই মন্তব্য প্রকাশ্যে আসার পর স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তাদের দাবি, যদি কোনো ব্যক্তি সাংবাদিক পরিচয়ে অনৈতিক তদবির করে থাকেন, তাহলে তার নাম-পরিচয় প্রকাশ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কিন্তু তা না করে ‘সাংবাদিক’ শব্দটি ব্যবহার করে ঢালাও অভিযোগ তোলায় পেশাদার সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

 

 

 

জ্যেষ্ঠ সাংবাদিকদের মতে, ধোপাজান নদীতে অবৈধ বালু উত্তোলন ও পাথর লুটপাটের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নিয়ে বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। এতে করে সাংবাদিক সমাজকে অযথা বিতর্কে জড়ানো হচ্ছে বলেও তারা মন্তব্য করেন।

 

 

 

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, পুলিশ যদি সত্যিই কঠোর অবস্থানে থাকে, তাহলে অভিযুক্ত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হলো না কেন। অপরাধীকে আড়াল করে সামগ্রিকভাবে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ তোলার পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখার দাবি উঠেছে।

 

 

 

এদিকে, সিলেটের সিনিয়র সাংবাদিক দিপু সিদ্দিকী এক ফেসবুক পোস্টে বিষয়টি নিয়ে সমালোচনা করে লেখেন, “যে ব্যক্তি এমন প্রস্তাব দিয়েছে, তাকে আটক করা উচিত ছিল। তা না করে স্ট্যাটাস দেওয়াটা দুঃখজনক।”

 

 

 

সচেতন মহল মনে করছে, এমন সংবেদনশীল বিষয়ে দায়িত্বশীল আচরণ না করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমের মধ্যে আস্থার সংকট আরও গভীর হতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com