রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
সিলেটে ‘অবসর প্রাপ্ত মাফিয়া’ নামে নতুন কিশোর গ্যাং, আটক ৯

সিলেটে ‘অবসর প্রাপ্ত মাফিয়া’ নামে নতুন কিশোর গ্যাং, আটক ৯

মো.পারভেজ আহমদ ::সিলেট নগরীতে নতুন নাম ও নতুন কৌশলে মাথাচাড়া দিয়ে উঠেছে কিশোর গ্যাং। নিজেদের পরিচয় দিচ্ছে ‘অবসর প্রাপ্ত মাফিয়া’ নামে। সংঘবদ্ধ মারামারি, ভয়ভীতি প্রদর্শন ও আইনশৃঙ্খলা বিঘ্নের মাধ্যমে নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে এই কিশোর গ্যাং।

 

 

কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে এই গ্যাংয়ের ৯ সদস্যকে আটক করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) মধ্যরাতে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা চারাদিঘীরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সংঘবদ্ধভাবে মারামারি, ভয়ভীতি প্রদর্শন ও আইনশৃঙ্খলা বিঘ্নের সঙ্গে জড়িত ‘অবসর প্রাপ্ত মাফিয়া’ গ্রুপের এক সদস্যকে ২টি চাকুসহ আটক করা হয়।

 

 

পরবর্তীতে আটককৃত সদস্যের দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানাধীন নগরীর বিভিন্ন আবাসিক এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে একই গ্যাংয়ের আরও ৮ জন সদস্যকে আটক করে পুলিশ।

 

 

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা (নং- ৩৭, তারিখ- ২১/১২/২০২৫ খ্রিঃ) দায়ের করা হয়েছে। দ্রুত বিচার আইনে গ্রেফতার দেখিয়ে তাদের সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

সিলেট নগরীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের অপরাধ কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ কাজ করছে। বিশেষ করে রাতের বেলায় জনসাধারণ চলাচলে নিরাপত্তাহীনতা অনুভব করছেন বলে জানান স্থানীয়রা।

 

 

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিসি) সাইফুল ইসলাম বলেন, সিলেট নগরীতে কিশোর গ্যাংয়ের নামে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। ‘অবসর প্রাপ্ত মাফিয়া’ নামে যে নতুন গ্যাংয়ের অস্তিত্ব পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। নগরীর আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

 

 

তিনি আরও বলেন, অভিভাবকদের সচেতন ভূমিকা ও সামাজিক নজরদারি বাড়ানো না গেলে কিশোর গ্যাং সমস্যা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

 

 

পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাং দমনে নগরজুড়ে নজরদারি জোরদার করা হয়েছে এবং অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com