রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
বছরের প্রথম দিনে সিলেটে শিক্ষার্থীদের হাতে নতুন বই

বছরের প্রথম দিনে সিলেটে শিক্ষার্থীদের হাতে নতুন বই

Oplus_131072

নিজস্ব প্রতিবেদক:::: বছরের প্রথম দিনেই নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত সিলেটের শিক্ষার্থীরা। সারা দেশের মতো সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন পাঠ্যবই।

 

 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে নতুন বই বিতরণ করা হয়।

 

 

একই দিনে সিলেট জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়েও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। নতুন বই হাতে পেয়ে আনন্দ প্রকাশ করে শিক্ষার্থীরা জানায়, বছরের শুরুতেই বই পাওয়ায় পড়াশোনায় নতুন উদ্যম ও আগ্রহ তৈরি হয়েছে।

 

 

অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী জানায়, “নতুন বই পেয়ে খুব ভালো লাগছে। এবার মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারব।”

 

 

শিক্ষকরা বলেন, সময়মতো পাঠ্যবই পাওয়ায় শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম আরও সহজ ও পরিকল্পিতভাবে পরিচালনা করা সম্ভব হবে। এতে শিক্ষার্থীদের শিখন কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন।

 

 

অভিভাবকরাও সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, বছরের শুরুতেই বিনামূল্যে বই বিতরণ শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

 

নতুন পাঠ্যবইয়ের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও সৃজনশীলতার বিকাশ আরও সুগম হবে- এমন প্রত্যাশাই সংশ্লিষ্ট সবার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com