রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
সবসময় ডট কমে সংবাদ প্রকাশ : অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৩ জনের সাজা

সবসময় ডট কমে সংবাদ প্রকাশ : অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৩ জনের সাজা

Oplus_131072

নিজস্ব প্রতিবেদক ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের লাখেরপাড় আসামপাড়াসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়।

 

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জাফলং ও আশপাশের এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠে আসছিল। এ নিয়ে অনলাইন নিউজ পোর্টাল সবসময়.কম শুক্রবার ‘জীবিতরা ঝুঁকিতে, মৃতরা নেই শান্তিতে’ শিরোনামে সংবাদ প্রকাশ করে। বিষয়টি গোয়াইনঘাট থানার ওসির নজরে আসলে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে শনিবার অভিযান পরিচালনা করা হয়।

 

 

অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি পেলুডার (ড্রেজার মেশিন) জব্দ করা হয়।

 

 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জাফলং এলাকার পরিবেশ, ফসলি জমি, বসতবাড়ি ও জননিরাপত্তা রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। কোনোভাবেই আইন অমান্য করে প্রাকৃতিক সম্পদ লুটপাট করতে দেওয়া হবে না।

 

 

গোয়াইনঘাট থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, গত কয়েকদিন ধরে আসামপাড়াসহ বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলনের খবর আসছিলো। পাশাপাশি গণমাধ্যমেও সংবাদ প্রকাশ হলে অভিযান চালানো হয়। অবৈধ বালু উত্তোলনে জড়িত তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যককে একমাস করে সাজা দেওয়া হয়। পাশাপাশি দুটি পেলুডার জব্দ করা হয়। এছাড়া অভিযানকালে ১০টি বারকি নৌকা ধ্বংস করা হয়েছে।

 

 

স্থানীয়রা প্রশাসনের এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর তীরভাঙন বাড়ছে, ঝুঁকির মুখে পড়ছে বাড়িঘর ও কৃষিজমি, গোরস্থানও। তারা ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com